Mehtab Singh: মোহনবাগানের হয়ে প্রথম অনুশীলনে খোশমেজাজে মেহতাব

ক্রীড়া

 নিউজ পোল ব্যুরো: মোহনবাগানে সই করলেন ভারতের অন্যতম সেরা ডিফেন্ডার মেহতাব সিং (Mehtab Singh)। পাঁচ বছরের চুক্তিতে মোহনবাগানে সই করলেন তিনি। এর আগে ইস্টবেঙ্গলে খেলেছিলেন মেহতাব। সেখান থেকে ২০২০ সালে তিনি মুম্বই সিটি এফসি-তে যোগ দেন। মুম্বইয়ের হয়ে দুই বার আইএসএল লিগ শিল্ড জিতেছেন মেহতাব।

আরও পড়ুন : Durand Cup Final:ডুরান্ড ফাইনালে ডায়মন্ড হারবার বনাম নর্থইস্ট, এগিয়ে কে?

মূলত এএফসির কথা ভেবেই দলের শক্তি বাড়িয়ে নিচ্ছে মোহনবাগান। শনিবার দলের সঙ্গে অনুশীলনে নামলেন মেহতাব। মোহনবাগানে পুরনো বন্ধুদের সঙ্গে গল্প করলেন, বেশ খোশমেজাজেই ছিলেন তিনি। সমর্থকদের সেলফি ও অটোগ্রাফের আবদার মেটান।সবুজ-মেরুন শিবিরে সই করে মেহতাব (Mehtab Singh) জানান, “মোহনবাগানে খেলার স্বপ্ন ভারতের সব ফুটবলারেরই থাকে। আমারও ছিল। সেই স্বপ্ন সফল হল। মোহনবাগান অত্যন্ত শক্তিশালী দল। দলে ভালো মানের বিদেশি ও জাতীয় দলের বেশিরভাগ সেরা ফুটবলাররা খেলে। কোচও অত্যন্ত সম্মানীয়, অভিজ্ঞ এবং সফল।

ভারতীয় ফুটবলে মোহনবাগানের সুনাম ও সাফল্য প্রশ্নাতীত। আমার কাছে কলকাতার আরও ক্লাবের প্রস্তাব ছিল। কিন্তু মোলিনার টিমে খেলতে পারলে নিজেকে আরও প্রতিষ্ঠিত ও সমৃদ্ধ করতে পারব বলেই এখানে এসেছি। ক্লাবের টিম ম্যানেজমেন্টও খুব ভাল। তাঁরা স্বপ্ন দেখতে জানে।”তিনি আরও জানান, “কলকাতায় খেলার উত্তেজনাই আলাদা। আর মোহনবাগানের সভ্য-সমর্থক তো দেশের সেরা। তাঁদের প্যাশন এবং আবেগ সম্পর্কে আমার সবকিছুই জানা। ডার্বি খেলার মজাও আলাদা। সবুজ-মেরুন জার্সিতে ডার্বি জিততে চাই। স্বপ্ন ও লক্ষ্য ছাড়া কোনও ফুটবলার সফল হতে পারে না। আমিও স্বপ্ন দেখছি আমার ট্রফি ক্যাবিনেটে আরও কিছু ট্রফি এবার জমা হবে। সবার আগে আমার লক্ষ্য থাকবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচ জেতা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole