Shreyash Iyer Fitness: বাইশ গজে ফিরলেন শ্রেয়স আইয়ার

ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: সিডনিতে অস্ট্রেলিয়া সফরে মাঠেই গুরুতর চোট পেয়েছিলেন শ্রেয়স আইয়ার (Shreyash Iyer)৷ এরপর আইসিউতেও (ICU) ভর্তি করতে হয়েছিল তাকে। এবার সুস্থ হয়েই বাইশ গজে ফিরলেন শ্রেয়াস আইয়ার। ৩১ বছর বয়সী তারকা ক্রিকেটার মুম্বইয়ে ফের ব্যাট ধরলেন। ব্যাট করার সময়ে তাঁর মধ্যে অস্বস্তি দেখা যায়নি। ব্যথাও অনুভব করেননি। শ্রেয়সের ব্যাট ধরা টিম ইন্ডিয়ার জন্য ভাল খবর। মাঠে প্রত্যাবর্তনের জন্য বড় পদক্ষেপ করেলন শ্রেয়স আইয়ার। ব্যাটিং সেশনের পরে মুম্বইয়ের এই ব্যাটার বেঙ্গালুরুর বিসিসিআই (BCCI) সেন্টার অফ এক্সসেলেন্সে রিহ্যাবের জন্য রওনা দেন। মাঠে তাঁর প্রত্যাবর্তনের নির্দিষ্ট কোনও দিনক্ষণ এখনও জানানো হয়নি। আইয়ার দ্রুত সেরে উঠে মাঠে ফিরতে চান। ২০২৫-২৬ মরশুমের বিজয় হাজারে ট্রফি খেলে ম্যাচ ফিটনেস বাড়াতে আগ্রহী। আগামী বছর নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ রয়েছে ভারতের। সেই সিরিজে নামাই এখন লক্ষ্য শ্রেয়স আইয়ারের।

আরও পড়ুন :  FC Goa Protest: ইস্তিকিললের বিরুদ্ধে ম্যাচে ভারতীয় ফুটবলের অচলাবস্থা নিয়ে প্রতিবাদ জানানো এফসি গোয়া

প্রসঙ্গত, আসলে, সিডনিতে আয়োজিত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে ম্যাচ চলাকালীন হর্ষিত রানার বলে অ্যালেক্স ক্যারির একটি কঠিন ক্যাচ ধরতে যান শ্রেয়স। সেইসময় চোট পেয়েছেন তিনি। ক্যাচ ধরার জন্য তিনি পিছনের দিকে দৌড়তে শুরু করেন। এরপরই আচমকা পড়ে যান মাটিতে। সঙ্গে সঙ্গে মাঠের মধ্যে ফিজিও দৌড়ে আসেন। কিন্তু, পরবর্তীকালে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। সিডনির এক স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চোট পরীক্ষা করার পর জানতে পারা যায়, তার যকৃতে রক্তক্ষরণ হয়েছে। সেকারণে শ্রেয়সকে ICU-তেও ভর্তি করা হয়েছিল। ১ নভেম্বর একটি প্রেস রিলিজ জারি করে বিসিসিআই জানিয়েছিল যে, শ্রেয়স আইয়ারকে হাসপাতাল থেকে ছাড়া হয়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

ওই বিবৃতিতে BCCI জানিয়েছিল, ‘শ্রেয়সের চোট দ্রুত নির্ধারণ করা সম্ভব হয়েছিল। একটা ছোট্ট অপারেশন করানো হয়। ওই অপারেশনের পরই রক্তক্ষরণ বন্ধ হয়েছে। একেবারে সঠিক চিকিৎসা হয়েছে। আপাতত ওর শারীরিক অবস্থা যথেষ্ট স্থিতিশীল। দ্রুত সুস্থ হয়ে উঠছে। হাসপাতাল থেকেও ছেড়ে দেওয়া হয়েছে।’ এবার পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরিলেন তিনি।