India tour of Australia: অস্ট্রেলিয়া সফরে যাওয়ার দিনক্ষণ পাকা করে ফেলল ভারতীয় দল

ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: ১৯ অক্টোবর অস্ট্রেলিয়া সফরের প্রথম ম্যাচ ভারতের (India tour of Australia)। তার আগে ১৫ই অক্টোবর অস্ট্রেলিয়া উড়ে যাচ্ছে ভারতীয় দল। দুই ভাগে ক্রিকেটাররা অজিদের দেশে যাবে। প্রথম ভাগ যাবে সকালে। দ্বিতীয় ভাগ যাবে সেদিনই সন্ধ্যায়। ১৯ অক্টোবর পারথে অস্ট্রেলিয়ার(Australia) বিরুদ্ধে খেলতে নামবে ভারত। প্রস্তুতি শুরু দেশের মাটিতেই। অস্ট্রেলিয়া (Australia) সফরে যাওয়ার আগে রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলি (Virat Kohli) ও শ্রেয়স আইয়ার (Shreyash Iyer) নয়া দিল্লিতে দলের সদস্যদের সঙ্গে যোগ দেবেন।

আরও পড়ুন:

এই সিরিজে রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohlk) খেলবেন শুভমান গিলের (Shubman Gill) অধিনায়কত্বে। যার ফলে ২০২৭ বিশ্বকাপে রোহিত (Rohit Sharma) বিরাটের (Virat Kohli) খেলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। একটি রিপোর্ট অনুযায়ী, দলের সংস্কৃতি নষ্ট করতে চায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। অজিত আগারকর স্পষ্ট জানিয়ে তিনজন অধিনায়ক তত্ত্বে বিশ্বাসী নয় তাঁরা। তিন ফরম্যাটে তিন অধিনায়ক তারা রাখতে চান না। তাই রোহিত শর্মাকে অধিনায়কত্ব থেকে সরানো হয়।

বোর্ডের সূত্র জানান, ‘এটা গম্ভীর এবং আগরকরের যৌথ উদ্যোগ। দু’বছর পরও ফর্মের শীর্ষে থাকা ওদের জন্য কঠিন হবে। দু’জনেরই বয়স তখন প্রায় ৪০ এর কাছাকাছি হয়ে যাবে। যদি রোহিত এবং বিরাটের ফর্ম হঠাৎ পড়ে যায়, সেক্ষেত্রে বিপাকে পড়তে পারে নির্বাচকরা। দলের মধ্যে ঝামেলার সূত্রপাত হবে। ইংল্যান্ড সফরের আগে আচমকা দু’জন টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ায় সাময়িকভাবে বিপদে পড়ে গিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। বুমরাকে ছাড়া ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ইংল্যান্ডে জোড়া টেস্ট জেতে ভারত।’ তাই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে বিসিসিআইকে (BCCI)।

 

অস্ট্রেলিয়া সফরের আগে একটি বিশেষ উদ্যোগ নিয়েছেন হেড কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। পুরো দলকে রাজেন্দ্র নগরে (Rajinder Nagar) নিজের বাসভবনে নিমন্ত্রণ জানিয়েছেন তিনি।একসঙ্গে ডিনার ও আড্ডার জন্য। তার উদ্দেশ্য অস্ট্রেলিয়া সফরের আগে দলের অন্দরে ঐক্য ও বন্ধুত্বের পরিবেশ তৈরি করা। বর্তমানে ভারত ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলছে, যা শেষ হবে ১৪ অক্টোবর। এরপরই শুরু বিদেশ সফরের প্রস্তুতি। যাঁরা ঘরোয়া বা আন্তর্জাতিক দায়িত্বে রয়েছেন, তাঁদের ম্যাচ আগে শেষ হলে স্বল্প বিরতির পর দলের সঙ্গে যোগ দিতে পারবেন।