Kone Dekha Alo : রাহুলের মর্মান্তিক মৃত্যুর পর টলিপাড়ায় তোলপাড়, অনিশ্চয়তায় ‘কনে দেখা আলো’ শুটিং

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: গত ২৯ মার্চ তালসারির সমুদ্রতটে ‘ভোলে বাবা পার কারেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunodoy Banerjee Death) জলে ডুবে প্রাণ হারান, যা নিয়ে এখনও স্পষ্ট কোনও ব্যাখ্যা সামনে আসেনি। এই ঘটনার পর থেকেই টলিপাড়ায় শুরু হয়েছে তীব্র চাঞ্চল্য এবং উদ্বেগ। বিশেষ করে শুটিং সেটে শিল্পীদের নিরাপত্তা কতটা নিশ্চিত, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বহু অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলী। ঘটনার পরদিন থেকেই শিল্পী মহলে ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা যায়। অবশেষে মঙ্গলবার স্টুডিওপাড়ায় আয়োজিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে বড় সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উপস্থিত শিল্পীরা একযোগে জানান, ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স-এর (Magic Moments Pictures) প্রযোজনায় তৈরি কিংবা সংস্থার সঙ্গে যুক্ত কোনও ধারাবাহিকে আপাতত কাজ করবেন না তারা। এই সিদ্ধান্তে সরাসরি প্রভাব পড়ে একাধিক চলতি ধারাবাহিকের ওপর।

আরও পড়ুন: Gold Price Today : ইরান-আমেরিকা সংঘর্ষবিরতির প্রভাবে ঊর্ধ্বমুখী সোনা ও রুপোর দাম!

বিশেষ করে জি বাংলার জনপ্রিয় মেগা সিরিয়াল ‘কনে দেখা আলো’ এখন অনিশ্চয়তার মুখে (Kone Dekha Alo)। যদিও এই ধারাবাহিকটি সরাসরি ম্যাজিক মোমেন্টসের প্রযোজনা নয় (Magic Moments Pictures), তবুও এর সঙ্গে যুক্ত রয়েছেন গল্পকার ও চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায়। পাশাপাশি এই সিরিয়ালের প্রযোজনার দায়িত্বে রয়েছে অর্গানিক স্টুডিও, যা পরিচালনা করেন তার পুত্র অর্ক গঙ্গোপাধ্যায়। ফলে এই ধারাবাহিকটিও বিতর্কের বাইরে থাকতে পারেনি।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

টলিপাড়া সূত্রে খবর, বুধবার শুটিং সেটে উপস্থিত হন ‘কনে দেখা আলো’-র মুখ্য চরিত্রের অভিনেতারা (Kone Dekha Alo)। তবে দীর্ঘ সময় অপেক্ষা করেও শুটিং শুরু হয়নি। পরে অর্ক গঙ্গোপাধ্যায় শিল্পীদের সঙ্গে বৈঠক করেন বলে জানা গেছে। যদিও এই বৈঠকের পরও ধারাবাহিকটির ভবিষ্যৎ সম্পর্কে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত সামনে আসেনি। উল্লেখ্য, কয়েকদিন আগেই এই সিরিয়ালের গল্পে বড় মোড় আসছিল। চরিত্রগুলোর সম্পর্কের জটিলতা দর্শকদের আগ্রহ বাড়াচ্ছিল। কিন্তু হঠাৎ এই দুর্ঘটনার জেরে সবকিছু থমকে গেছে। এখন দেখার, শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস মিললে আবার কবে শুরু হয় শুটিং এবং ‘কনে দেখা আলো’ (Kone Dekha Alo) আদৌ চালু থাকবে কি না।