নিউজ পোল ব্যুরো: বছরের পর বছর ধরে শরীর নিয়ে কটাক্ষের মুখে পড়েছেন অভিনেত্রী বিপাশা বসু (Bipasa Basu)। মা হওয়ার পর ওজন বাড়ায় সমালোচনার শিকার হয়েছেন একাধিকবার। অথচ এক দশক আগে তাঁর টানটান, নির্মেদ চেহারা দেখে মুগ্ধ হয়েছিল ইন্ডাস্ট্রির বড় অংশ। নিয়মিত শরীরচর্চা করতেন, পেশিবহুল বাহু ছিল, তবে বাহুল্য নয় সেই ফিটনেসই একসময় সমালোচনার কারণ হয়ে দাঁড়িয়েছিল ম্রুণাল ঠাকুরের (Mrunal thakur) কাছে।
আরও পড়ুন:Graphology Admission: হাতের লেখা বলে দেবে মানসিকতা, শিখতে হবে গ্রাফোলজি!
তখন ছোটপর্দায় কাজ করতেন ম্রুণাল। এক সাক্ষাৎকারে মন্তব্য করেছিলেন “এমন পেশিবহুল পুরুষালি চেহারার মেয়েকে কোনও ছেলে পছন্দ করে না।” বছর কয়েক আগের সেই মন্তব্য সম্প্রতি ফের ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। ভিডিয়োটি আবার আলোচনায় আসতেই ম্রুণাল সোশ্যাল মিডিয়ায় লেখেন “বন্ধ করুন।” এরপরই বিপাশার (Bipasa Basu) পাল্টা প্রতিক্রিয়া। নিজের পেশির প্রশংসা করার পাশাপাশি তিনি পরামর্শ দেন, সবাই যেন শরীরচর্চা করে এমন পেশি গড়ে তোলে।
বিপাশার (Bipasa Basu) কথায়, “তুমি পেশি বানাও। এটা ভাল হলে দেখতে সুন্দর লাগে, তেমনই মানসিক ও শারীরিকভাবে সুস্থ ও বলিষ্ঠ দেখায়।” একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন সমাজের গভীরে থাকা পুরুষতান্ত্রিক মানসিকতার দিকে। তাঁর বক্তব্য, “আমাদের পুরনো পিতৃতান্ত্রিক সমাজ মেয়েদের শারীরিকভাবে বলিষ্ঠ দেখতে চায় না।” বিপাশার এই জবাব নেটিজেনদের মধ্যেও আলোচনার জন্ম দিয়েছে। অনেকে তাঁর সাহসী অবস্থানকে প্রশংসা করেছেন, আবার কেউ কেউ মনে করিয়ে দিয়েছেন শরীর কেমন হবে, সেটি সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত, সমাজের চাপের বিষয় নয়।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
