নিউজ পোল ব্যুরো: হাতের লেখার ধরন দেখে ব্যক্তিত্ব, মানসিক অবস্থা এমনকি আচরণও বোঝা সম্ভব এমনই দাবি গ্রাফোলজির (Graphology Admission) বিশেষজ্ঞদের। কী লিখছেন তা নয়, বরং কীভাবে লিখছেন, সেটিই এই বিদ্যার মূল বিষয়। শব্দের আকার, দূরত্ব, অবস্থান, কালি ব্যবহারের ধরন সব কিছুই এই বিশ্লেষণের অন্তর্গত। গবেষণা বলছে, হাতের লেখা এক ধরনের ‘ফাইন মোটর স্কিল অ্যাক্টিভিটি’ (Fine Motor activity)। শৈশবে হাতের লেখা যেমন থাকে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাতে পরিবর্তন আসে, আর সেই পরিবর্তনও অনেক কিছু বলে দেয়। গ্রাফোলজি শিখে কোনও মানুষের অন্তর্নিহিত মানসিক চিত্র বিশ্লেষণ করা যায়। তবে দেশে এখনও খুব কম প্রতিষ্ঠান এই বিষয়ে আলাদা কোর্স করায়।
আরও পড়ুন:Dhumketu: ‘ধূমকেতু’ মুক্তি, ফ্যানদের উন্মাদনা তুঙ্গে! রাজের শুভেচ্ছা, নস্টালজিক জুটি দেব-শুভশ্রী কে
সাধারণত মনোবিজ্ঞান বা ফরেন্সিক সায়েন্স পড়ানোর সময় গ্রাফোলজির (Graphology Admission) পাঠ দেওয়া হয়। পাশাপাশি কিছু বেসরকারি সংস্থা ও অনলাইন প্ল্যাটফর্মে স্বল্পমেয়াদি সার্টিফিকেট এবং অ্যাডভান্সড কোর্সের (Advance Course) ব্যবস্থা আছে। কলকাতার ইনস্টিটিউট অফ গ্রাফোলজি (Calcutta University), ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ গ্রাফোলজি(IIG), গ্রাফোলজি স্কুল অফ ইন্ডিয়া, শার্লক ইনস্টিটিউট অফ ফরেন্সিক সায়েন্স এসব জায়গায় গ্রাফোলজি শেখার (Graphology Admission) সুযোগ মেলে। বিদেশেও রয়েছে উন্নত কোর্সের ব্যবস্থা। ন্যাশনাল ফরেনসিক সায়েন্সেস ইউনিভার্সিটি বা স্টেট ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিজে সরাসরি গ্রাফোলজির ডিগ্রি না থাকলেও ফরেন্সিক সায়েন্সের পাঠক্রমে এই বিষয় অন্তর্ভুক্ত।
খরচের দিক থেকেও পার্থক্য আছে। ভারতে সাধারণ সার্টিফিকেট কোর্সের (Graphology Admission) ফি ১০ হাজার টাকা থেকে শুরু হয়, অ্যাডভান্সড কোর্সের জন্য লাগতে পারে ৩০-৪০ হাজার টাকা। পড়াশোনা শেষে কর্মক্ষেত্রও নানা রকম ফরেন্সিক বিভাগ, পুলিশের অপরাধ দমন শাখা, চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট, স্কুল-কলেজ, আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা সব জায়গাতেই গ্রাফোলজিস্টের চাহিদা রয়েছে। কেউ চাইলে গ্রাফোথেরাপিস্ট হিসেবেও স্বাধীনভাবে কাজ করতে পারেন। একজন মানুষের হাতের লেখা যে তার মনের দর্পণ হতে পারে, গ্রাফোলজি সেই বিশ্বাসকেই বিজ্ঞানের ভাষায় ব্যাখ্যা করে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
