Gallantry Awards: অপারেশন সিঁদুর অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকায় অংশ নেওয়া ১৬ জওয়ানকে স্বাধীনতা দিবসে দেওয়া হবে বিশেষ পদক

দেশ

নিউজ পোল ব্যুরো: পহেলগাঁওতে ২৫ জন নিরীহ হিন্দু পর্যটক ও এক কাশ্মীরকে নির্মম ভাবে হত্যার বদলা ছিল অপারেশন সিঁদুর (Operation Sindoor)। ভারতের মাটি সন্ত্রাসবাদীদের আক্রমণে লাল হলে পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে তা হারে হারে বুঝেছে পাকিস্তান। সেই সঙ্গেই ভারতীয় সশস্ত্র বাহিনীর ক্ষমতা দেখেছে গোটা বিশ্ব। অপারেশন সিঁদুর অভিযানে পাকিস্তানের মাটিতে প্রবেশ করে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। সেই অপারেশন সিঁদুরের সময় “সাহসিকতা” এবং “অতুলনীয় বীরত্ব” প্রদর্শনের জন্য ১৬ জন সীমান্তরক্ষী বাহিনীকে দেওয়া হবে বীরত্ব পদক (Gallantry Awards)।

অপারেশন সিন্দুরের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী তিন বাহিনীর কর্মকর্তাদের এই স্বাধীনতা দিবসে মর্যাদাপূর্ণ বীরত্ব পদক প্রদান করা হবে। দেশের পশ্চিম প্রান্তে ভারত-পাকিস্তান সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্ব এই আধাসামরিক বাহিনীকে দেওয়া হয়েছে সম্মান। বিএসএফ একটি সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছে, “এই স্বাধীনতা দিবসে, অপারেশন সিঁদুর অভিযানের সময় দৃঢ় ও অবিচল থাকার জন্য ১৬ জন সাহসী সীমান্তরক্ষীকে তাদের অসাধারণ সাহসিকতা এবং অতুলনীয় বীরত্বের জন্য বীরত্ব পদক প্রদান করা হচ্ছে। এই পদকগুলি ভারতের প্রথম প্রতিরক্ষা রেখা, সীমান্ত নিরাপত্তা বাহিনীর প্রতি জাতির আস্থা ও বিশ্বাসের প্রমাণ।” পদক প্রাপকদের মধ্যে একজন ডেপুটি কমান্ড্যান্ট পদমর্যাদার কর্মকর্তা, দুইজন সহকারী কমান্ড্যান্ট এবং একজন ইন্সপেক্টর রয়েছেন। সম্মানের মধ্যে বিমান বাহিনীর কর্মকর্তাদের প্রথমবারের মতো ‘সর্বোত্তম যুদ্ধ সেবা পদক’ প্রদান করা হবে। অনুষ্ঠানে সেনাবাহিনী ও নৌবাহিনীর কর্মকর্তাদের উচ্চ সামরিক সম্মাননাও দেওয়া হবে, যারা অভিযানের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

প্রসঙ্গত, ২২ এপ্রিল পহেলগামে জঙ্গি হামলার হামলার প্রতিশোধ হিসেবে ৭ থেকে ১০ মে পর্যন্ত পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসী ও সামরিক স্থাপনাগুলিকে লক্ষ্য করে অভিযান চালায় ভারতীয় সেনার তিন বাহিনী। সেই অভিযানের নাম দেওয়া হয় অপারেশন সিঁদুর। ধর্ম জেনে খুন করা হয়েছিল পর্যটকদের। স্ত্রীদের সামনে মোছা হয়েছিল সিঁথির সিঁদুর। সেই ঘটনার সঙ্গে যোগ ছিল পাকিস্তানের। জঙ্গির হামলার মূল মাথা মুসা সহ ৩ জঙ্গিকে নিকেশ করা হয়েছে। এই সাহসী অভিযানের অংশ হিসেবে ভারত পাকিস্তানের ভেতরে নয়টি জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে ১০০ জনেরও বেশি সন্ত্রাসীকে নিকেশ করে। সীমান্তে সেনাদের এই বীরত্বের সম্মান জানাতে দেওয়া হবে পুরষ্কার(Gallantry Awards)।