Voter Adhikar Yatra: বিহারে ‘ভোটার অধিকার যাত্রা’য় সামিল অখিলেশ, দুই প্রতিনিধিকে পাঠাচ্ছে তৃণমূলও

দেশ রাজনীতি

নিউজ পোল ব্যুরো: ভোট চুরির অভিযোগ নিয়ে সরব হয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শুরু করেছেন ‘ভোটের অধিকার যাত্রা’ ( Voter Adhikar Yatra)। ভারত জোড় যাত্রাতে কংগ্রেস (Congress) বিজেপি (BJP) বিরোধীদের সেইভাবে সাহায্য না পেলেও ‘ভোটের অধিকার যাত্রা’-তে যোগ দিচ্ছেন অনেকেই। শনিবার বিহারের সরণ জেলায় কংগ্রেসের ‘ভোটার অধিকার যাত্রায়’ যোগ দিয়েছেন সমাজবাদী পার্টির সভাপতি এবং উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। চমকের আরও বাকি। রাহুল গান্ধীর এই যাত্রায় পাশে থাকতে তৃণমূলও (TMC) পাঠাচ্ছে প্রতিনিধি দল।

শনিবার X-তে একটি পোস্টে, কংগ্রেসের সিনিয়র নেতা কেসি বেণুগোপাল বলেছেন, দেশের গণতন্ত্র ধ্বংস করার বিজেপির কথিত প্রচেষ্টার বিরুদ্ধে দলের লড়াইয়ে অখিলেশ যাদব একজন “শক্তিশালী বন্ধু”। তিনি আরও বলেছেন,”আজ সকালে, উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব জি সরণে ভোটার অধিকার যাত্রায় যোগ দিয়েছেন। গণতন্ত্র রক্ষার এই ঐতিহাসিক আন্দোলনে তাকে স্বাগত জানানও হয়েছে। তিনি বিজেপির গণতন্ত্র ধ্বংসের বিরুদ্ধে আমাদের লড়াইয়ে একজন অটল মিত্র এবং উত্তর প্রদেশ এবং সারা দেশের দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের জন্য একজন জোরালো কণ্ঠস্বর।” তিনি লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং আরজেডি নেতা তেজস্বী যাদবের সাথে যাদবের দেখা করার ছবিও শেয়ার করেছেন। যেখানে একে অপরের সঙ্গে গলা মেলাতে দেখা গিয়েছে। আরজেডি সুপ্রিমো লালু প্রসাদের কন্যা রোহিণী আচার্যও সেখানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: Jagdeep Dhankhar: উপরাষ্ট্রপতি থেকে অবসরের পর পেনশনের পথে ধনখড়, কত টাকা পাবেন তিনি?

এই প্রসঙ্গে উল্লেখ্য, কংগ্রেস বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনের (Bihar Assembly Election) প্রচারে জন্য ‘ভোটার অধিকার যাত্রা’ (Voter Adhikar Yatra) শুরু করেছে। সেই যাত্রাতে সামিল হয়েছে বিরোধীরা। আর সরাসরি সেই যাত্রায় যোগ দিতে চলেছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। ১ সেপ্টেম্বর ‘ভোটার অধিকার যাত্রা’র সমাপ্তিতে পাটনায় মেগা ইভেন্টে যোগ দিতে রাজ্য থেকে দুই প্রতিনিধিকে পাঠাচ্ছে ঘাসফুল শিবির।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole