নিউজ পোল ব্যুরো: মোহনবাগানের ষষ্ঠ বিদেশি হিসেবে সই করলেন ব্রাজিলীয় তারকা রবসন রবিনহো (Robson Robinho)। তিনি কয়েক মাস আগেই খেলেছেন ব্রাজিলের সাওপাওলো লিগে নেইমার দ্য সিলভার বিরুদ্ধে। তার আগে বাংলাদেশের চ্যাম্পিয়ন ক্লাব বসুন্ধরা কিংসের হয়ে খেলেছেন। যেই দল গত তিন বছরে সাতটা ট্রফি জিতেছে। মোহনবাগানে সই করে রোবিনহো (Robson Robinho) বলেন, “এর আগে বসুন্ধরার হয়ে মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা আমার আছে। তখন থেকেই জানি মোহনবাগান ভারতের সেরা ও সফলতম ক্লাব। ওই ম্যাচে আমি কীরকম খেলেছিলাম তা সবুজ-মেরুন সমর্থকরা নিশ্চয়ই মনে আছে। এবার সেই সবুজ মেরুন জার্সি পরেই আমি সেরকমই সাফল্য পাব আশা করছি। অপেক্ষা করুন।””
আরও পড়ুন : Commonwealth Games 2030 : কমনওয়েলথ গেমস আয়োজনের আনুষ্ঠানিক দরপত্র প্রস্তাব পাঠাল ভারত
গত বছর মোহনবাগান সুপার জায়ান্ট ভারতের সেরা দুটো লিগ-কাপেই চ্যাম্পিয়ন হয়েছে। তাদের গত পাঁচ বছরের সাফল্যের রেকর্ড ভারতের আর কোনও ক্লাবের নেই। সেরা বিদেশিরা এই ক্লাবে খেলে। ভারতের জাতীয় দলের বেশিরভাগ ফুটবলারও খেলে মোহনবাগানে। আমি ওদের একজন সতীর্থ হয়ে আসছি, ওদের সাহায্য করার জন্য। ক্লাবে আরও ট্রফি আনতে চাই, ওদের সঙ্গে খেলে।””আমি খেলার মধ্যেই আছি। নিজেকে ফিট রাখার জন্য নিয়মিত ফিজিক্যাল ট্রেনিং করি। দু সপ্তাহ সময় পেলেই আমি টিমের সঙ্গে সব দিক থেকেই মানিয়ে নিতে পারব বলে আশা রাখি। আমার নিজের বিশ্বাস, মোহনবাগানের প্রথম এ এফ সি ম্যাচের আগেই আমি দলের একজন কার্যকর ফুটবলার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারব।”আমি গোল করতে ভালোবাসি, গোল করাতেও। কিন্তু সবার উপরে দলকে ভলোবাসি। তাই আমার ব্যক্তিগত লক্ষ্য যদি জানতে চান তা হলে বলব, দলকে আরও সাফল্য দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
ইতিমধ্যেই মোহনবাগান সুপার জায়ান্ট সাফল্যের চূড়ায় পৌঁছেছে। তার বেশি যদি ক্লাব আরও কিছু সম্মান পায় তবে সেটাই হবে আমার লক্ষ্য পূরণ।”নেইমারের বিরুদ্ধে খেলার স্মৃতি নিয়ে তিনি বলেন, “নেইমার দ্য সিলভার বিরুদ্ধে মাঠে নেমে খেলাটা আমার কাছে সম্মানের। ওর সঙ্গে মাঠের বাইরে আমার তেমন সখ্যতা নেই। মাঠে আমার প্রতিপক্ষ দলে ও খেলছিল গত ফেব্রুয়ারিতে সাওপাওলো লিগের একটি ম্যাচে। ওই দিনটার কথা আমার কাছে সারাজীবন স্মরণীয় হয়ে থাকবে এজন্যই যে, আমি ব্রাজিলের জাতীয় দলের সেরা ফুটবলারের বিরুদ্ধে খেলতে নেমেছিলাম।”তাঁর ব্যক্তিগত সাফল্যও চমকে দেওয়ার মতো। ৯৭ টা ম্যাচ খেলে করেছেন ৬৪টি গোল। সতীর্থকে গোল করার বল সাজিয়ে দিয়েছেন ৪৯টি। সেই সফলতম ফরোয়ার্ড রবসন আজেভেদো দ্য সিলভা এবার খেলবেন সবুজ মেরুন জার্সিতে।
রবসন রবিনহো নামে যাঁর দক্ষিণ এশিয়ায় পরিচিতি। দলের ষষ্ঠ বিদেশি হিসেবে সোমবার সকালে শহরে আসবেন ৩০ বছর বয়সী ব্রাজিলিয়ান এই তারকা। তারপর নেমে পড়বেন এ সি এল টু-র প্রস্ততিতে। গোলমেশিন ও দুর্দান্ত প্লে মেকার রবসন যোগ দেওয়ায় হোসে মোলিনার দলের আক্রমণভাগের শক্তি আরও বাড়বে। কারণ রবসন দুই উইং-এ খেলতে যেমন দক্ষ, তেমনই নম্বর-টেন পজিসনে খেলেও সাফল্য পেয়েছেন।
