Tamim Iqbal | দেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে সতর্কবার্তাই অপরাধ? তামিমকে ‘ভারতের দালাল’ তকমা দিল বিসিবি

ক্রিকেট ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: দেশের ক্রিকেটকে সাবধান করতে গিয়ে উল্টে জুটল ‘দেশদ্রোহী’ (Traitor) তকমা! ভারতের মাটিতে টি-২০ বিশ্বকাপ খেলতে নামা নিয়ে টানাপোড়েনের মাঝেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বাস্তবতার আয়না দেখাতে চেয়েছিলেন প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল (India’s Agent) । তাঁর বক্তব্য ছিল স্পষ্ট—আবেগ নয়, আলোচনার টেবিলেই মিটুক সমস্যা; সিদ্ধান্ত হোক বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ মাথায় রেখে।

আরও পড়ুন: Vijay Hazare Trophy : উত্তর প্রদেশের কাছে হেরে বিজয় হাজারে থেকে কার্যত বিদায় বাংলার

তামিম মনে করিয়ে দেন, বিসিবির (BCB) আয়ের ৯০–৯৫ শতাংশই আসে আইসিসি (ICC) থেকে। তাই অহেতুক বিসিসিআই (BCCI) বা আইসিসির বিরুদ্ধে বিদ্রোহী অবস্থান নিলে ক্ষতিটা হবে বাংলাদেশের ক্রিকেটেরই। কথাবার্তার মাধ্যমে সমাধানই যে সবচেয়ে বুদ্ধিমানের পথ—সেই বাস্তবতাই তুলে ধরেছিলেন তিনি।

কিন্তু সেই সতর্কবার্তাই বোর্ডের একাংশের চোখে হয়ে উঠল ‘দেশদ্রোহিতা’। বিসিবির ডিরেক্টর নাজমুল ইসলাম (Nazmul Islam) তামিমের মন্তব্যের ভিডিও শেয়ার করে তাঁকে সরাসরি ‘ভারতের দালাল’ (India’s Agent) বলে আক্রমণ করেন। ব্যক্তিগত কটাক্ষে নেমে ক্রিকেটীয় বিতর্ককে আরও বিষাক্ত করে তোলা হয়।

উল্লেখ্য, বিসিবির কার্যকলাপ নিয়ে তামিমের প্রশ্ন নতুন নয়। বোর্ড নির্বাচনে মনোনয়ন পেশ করেও তা প্রত্যাহার করতে বাধ্য হওয়া থেকে শুরু করে প্রশাসনিক স্বচ্ছতা—সব নিয়েই আগেও মুখ খুলেছেন তিনি। এবার সেই কণ্ঠস্বরকেই দাগিয়ে দেওয়া হল ‘দেশদ্রোহী’ বলে।
প্রশ্ন একটাই—দেশের স্বার্থে যুক্তির কথা বললেই কি ক্রিকেটারদের গায়ে দালালির তকমা জুটবে? না কি প্রশাসন বনাম ক্রিকেটারের এই লড়াইয়ে সবচেয়ে বড় ক্ষতিটা হবে বাংলাদেশের ক্রিকেটেরই?