নিউজ পোল ব্যুরো: হইচইতে (Hoichoi) ৯ জানুয়ারি, শুক্রবার মুক্তি পেয়েছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘কালরাত্রি’ এর দ্বিতীয় সিজন (Kaalratri Season 2) । মাত্র সাতদিনের মধ্যে এই সিরিজের ট্রেলার দেখেছে প্রায় ৬৫ লক্ষ দর্শক। প্রথম সিজনের সাফল্যের পর দ্বিতীয় সিজনে দর্শক ধরে রাখা যে কতটা চ্যালেঞ্জিং হতে পারে, তা সবারই জানা। বিশেষ করে সেই একই চরিত্রে অভিনয় করার ক্ষেত্রে কিছুটা বিরতির পর নতুন উদ্দীপনা আনাটাই কঠিন হয়ে ওঠে (Kaalratri Season 2)। এই নিয়ে মত জানিয়েছেন সিরিজের প্রধান মুখ অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu)।
আরও পড়ুন : Alipore Zoo : আলিপুর চিড়িয়াখানার জলহস্তীকে হাঁটাচলায় ফিরিয়ে আনার জন্য শুরু ইনফ্রারেড থেরাপি
সৌমিতৃষা (Soumitrisha Kundu) বলেন, “এটা সত্যিই চ্যালেঞ্জিং। কারণ দর্শক টাকা দিয়ে সাবস্ক্রাইব করেছেন। প্রথমবার যদি তারা সিরিজটি পছন্দ করেন, তাহলে আমাদের আরও ভালো কিছু দেখাতে হবে। এবার তারা আশা করে, আগের চেয়েও উন্নত গল্প এবং অভিনয় পাবেন। আমি এবং অয়ন স্যার (চক্রবর্তী) ঠিক এই লক্ষ্য নিয়েই কাজ করছি—দর্শক যেটা ভেবেছেন তার চেয়েও বেশি তারা পাবে।” কিছু দর্শকের মতে, সিরিজে সাধারণ পারিবারিক কেচ্ছা, হত্যাকাণ্ড এবং থ্রিলার উপাদান থাকায় এটি অতিরিক্ত ‘generic’ মনে হতে পারে। তবে সৌমিতৃষা স্পষ্ট করেন, “বিনোদনের জন্যই সিরিজ তৈরি হচ্ছে (Kaalratri Season 2)। সিনেমা, ওয়েব সিরিজ বা সিরিয়াল—সবকিছুই অনেকটা ব্যবসা। প্রযোজক সেই গল্প বানাবেন, যার বিনিয়োগ ফেরত আনবে। এই ধরনের গল্পের দর্শক আছে, তাই এটিতে অর্থ লগ্নি করা হয়। দর্শক চাইছেন, সেটা অনুযায়ী গল্প তৈরি করা হয়।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
এর আগে ‘মিঠাই’ (Mithai) এবং ‘প্রধান’ (Pradhan)-এর সাফল্যের পর অভিনয় জগতে ফের দেখা গেছে সৌমিতৃষাক(Soumitrisha Kundu) । তিনি জানান, “২০২৫ সালে একটি প্রজেক্টে অংশ নিতে পারিনি, কারণ আমার কমর বা ব্যাক ইস্যু ছিল। স্যাক্রোইলাইটিসের কারণে দীর্ঘ সময় দাঁড়ানো বা বসতে পারছিলাম না। তবে এখন আমি সুস্থ এবং এই মুহূর্তে যে কোনও মিডিয়ামেই ভালো কাজ করতে আগ্রহী। চাই দর্শককে কিছু মানসম্পন্ন উপহার দিতে, সংখ্যা অল্প হলেও।” সৌমিতৃষার কথায় স্পষ্ট, দ্বিতীয় সিজন শুধু গল্পের মাত্রাই বৃদ্ধি করেনি, বরং দর্শকের জন্য নতুন উদ্দীপনা এবং মানসম্মত বিনোদনের প্রতিশ্রুতিও রেখেছে (Kaalratri Season 2)। হইচই কালরাত্রি দ্বিতীয় সিজনের (Kaalratri Season 2) প্রতিটি মুহূর্ত সেই প্রত্যয়কে আরও দৃঢ় করেছে।
