Independence Day: স্বাধীনতা দিবসে শহরে যান চলাচলে একাধিক বিধিনিষেধ

কলকাতা

নিউজ পোল ব্যুরো: ১৫ আগস্ট (Independence Day) দেশের স্বাধীনতা দিবস। জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য প্যারেড ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে গোটা দেশজুড়ে এই দিনটি পালন করা হয়। কলকাতার জন্য দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ ঐতিহাসিক রেড রোডে হয় প্রধান প্যারেড অনুষ্ঠান, যেখানে হাজির থাকেন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব এবং হাজার হাজার মানুষ। তাই স্বাভাবিকভাবেই এদিন নিরাপত্তা ও শৃঙ্খলার দায়িত্বও বেড়ে যায় বহুগুণে

১৪ আগস্ট রাত ১০টা থেকে রেড রোডে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে, যা চলবে ১৫ আগস্ট (Independence Day) দুপুর পর্যন্ত বা প্যারেডের শেষ হওয়া পর্যন্ত। একইভাবে গুরু নানক সরণি (Meher Road) সকাল ৮টা থেকে শুধুমাত্র প্যারেডে অংশগ্রহণকারী বিশেষ স্টিকারযুক্ত গাড়ি প্রবেশ করতে পারবে।

আরও পড়ুন: Gallantry Awards: অপারেশন সিঁদুর অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকায় অংশ নেওয়া ১৬ জওয়ানকে স্বাধীনতা দিবসে দেওয়া হবে বিশেষ পদক

শহরের বিভিন্ন অংশে পণ্যবাহী গাড়ির প্রবেশে নিষেধাজ্ঞা থাকবে—যেমন সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড হয়ে রাজা উডমন্ট স্ট্রিট, সি আর অ্যাভিনিউ থেকে জি সি অ্যাভিনিউ দক্ষিণমুখী অংশ এবং জে এল নেহরু রোড। তাছাড়া খিদিরপুর রোড, আরআর অ্যাভিনিউ, প্ল্যাসি গেট রোড, কিংসওয়ে, ডাফরিন রোড, আউট্রাম রোড, এসপ্লানেড বিভিন্ন জায়গায় যান চলাচলে বিধিনিষেধ থাকবে।কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দিষ্ট কিছু এলাকায় পার্কিং(Parking) সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে এবং প্রয়োজনে বিকল্প পথে যানবাহন ঘুরিয়ে দেওয়া হবে।

এই কড়া ট্রাফিক(Traffic) ব্যবস্থাপনা শুধুমাত্র নিরাপত্তার জন্য নয়, বরং প্যারেড ও অনুষ্ঠান যাতে নিরবচ্ছিন্নভাবে সম্পন্ন হয়, সেই লক্ষ্যেই। শহরবাসীকে আগাম পরিকল্পনা করে বের হওয়ার পরামর্শ দিয়েছে পুলিশ যাতে স্বাধীনতার (Independence Day) আনন্দ উদযাপন হয় গর্বের সঙ্গে, কোনো রকম অসুবিধা ছাড়াই।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole