Robotics Course: দুর্গাপুরে পড়াশোনার পাশাপাশি রোবোটিক্সে হাতেকলমে প্রশিক্ষণ! নতুন উদ্যোগে সুযোগ ‘রোবোটিক্স কোর্স’-এ

শিক্ষা

নিউজ পোল ব্যুরো: কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সঙ্গে কাজ শেখার সুযোগ আজকাল বহু শিক্ষার্থীর প্রথম পছন্দ। সেই সুযোগ এনে দিচ্ছে দুর্গাপুরের সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট (CMERI)। প্রতিষ্ঠানের সদ্য ঘোষিত উদ্যোগে স্নাতক ও স্নাতকোত্তর স্তরের পড়ুয়ারা হাতে-কলমে শিখতে পারবেন রোবোটিক্স, ড্রোন টেকনোলজি সহ আধুনিক প্রকৌশল প্রযুক্তির নানা দিক। এই প্রশিক্ষণ মূলত দুই মাসব্যাপী একটি বিশেষ ‘রোবোটিক্স কোর্স’ (Robotics Course), যেটি শিক্ষার্থীদের শিল্প-প্রস্তুত দক্ষতা গড়ে তুলতে সহায়তা করবে।

আরও পড়ুন:Dharmendra: ধর্মীয় রীতি মেনেও কেন অস্থি বিসর্জন করলেন না সানি-ববি? পুরোহিত জানালেন ধর্মেন্দ্র -পরিবারের সিদ্ধান্তের কারণ

প্রশিক্ষণে যোগ দিতে পারবেন মেকানিক্যাল, প্রোডাকশন, মেটিরিয়ালস এবং এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের পড়ুয়ারা। একইসঙ্গে রসায়ন বা এনভায়রনমেন্টাল সায়েন্সের স্নাতকোত্তর স্তরের শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। তবে সুযোগ সীমিত—এই বিশেষ ‘রোবোটিক্স কোর্স’ (Robotics Course)-এর জন্য বরাদ্দ মাত্র চারটি আসন। ফলে প্রতিযোগিতা হবে তীব্র, এবং যোগ্য প্রার্থী বাছাই করা হবে কড়া মানদণ্ডে। CMERI কর্তৃপক্ষ জানিয়েছে, ইন্টারভিউয়ের মাধ্যমেই নির্বাচিত করা হবে প্রশিক্ষণার্থী। ইন্টারভিউয়ের দিন প্রার্থীদের নিয়ে যেতে হবে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়সের নথি, জীবনপঞ্জি এবং আবেদনপত্র। আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এই সাক্ষাৎকার। নির্বাচিত প্রার্থীরা দুই মাস ধরে শিখবেন ইন্টেলিজেন্ট অটোনোমাস সিস্টেমস অ্যান্ড রোবোটিক্স, সাস্টেনেবল অ্যান্ড ডিজিটাল ম্যানুফ্যাকচারিং, স্মার্ট ফার্ম মেশিনস অ্যান্ড টেকনোলজিস, ইলেকট্রিক মোবিলিটি অ্যান্ড ক্লিন এনার্জি এবং এয়ারবোর্ন সিস্টেমস অ্যান্ড টেকনোলজিস—এর মতো অত্যাধুনিক বিষয়।

এই ‘রোবোটিক্স কোর্স’ (Robotics Course) ভবিষ্যৎ প্রযুক্তিমুখী চাকরির বাজারে শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সুবিধা এনে দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দেশে যখন রোবোটিক্স, অটোমেশন এবং ড্রোন-ভিত্তিক প্রযুক্তির ব্যবহার দ্রুত বাড়ছে, সেখানে প্রতিষ্ঠানের এই বাস্তবমুখী প্রশিক্ষণ প্রকৌশল পড়ুয়াদের জন্য দারুণ সুযোগ এনে দেবে।প্রতিষ্ঠানটির দাবি, এই ‘রোবোটিক্স কোর্স’ (Robotics Course) শুধু তাত্ত্বিক জ্ঞান নয়, গবেষণাগারে হাতে-কলমে কাজ শেখার মাধ্যমে শিক্ষার্থীদের সমস্যা সমাধানের দক্ষতাও বাড়াবে। ফলে ভবিষ্যতে শিল্পক্ষেত্রে কিংবা গবেষণায় নিজেদের আরও দক্ষভাবে তুলে ধরতে পারবেন প্রশিক্ষণার্থীরা। দক্ষতাভিত্তিক শিক্ষায় গুরুত্ব বাড়ার এই সময়ে CMERI-এর উদ্যোগকে স্বাগত জানিয়েছে শিক্ষামহল।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole