CLAT 2026: প্রকাশিত সম্ভাব্য ‘আনসার কি’, কনসোর্টিয়ামের ওয়েবসাইটে মিলবে লিঙ্ক

শিক্ষা

নিউজ পোল ব্যুরো: আইন নিয়ে স্নাতক (UG) বা স্নাতকোত্তর (PG) স্তরে পড়তে হলে জাতীয় পর্যায়ের প্রবেশিকা পরীক্ষা CLAT 2026 –এ উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। দেশে বিভিন্ন জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়ার প্রধান এই পরীক্ষার সম্ভাব্য উত্তরপত্র (Answer Key) ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন:Goa: পালিয়েও রেহাই নেই! অগ্নিকাণ্ডের পর দেশত্যাগী গোয়ার নাইটক্লাবের দুই মালিক অবশেষে গ্রেপ্তার

‘কনসোর্টিয়াম অফ ন্যাশনাল ল ইউনিভার্সিটিজ’ (Consortium of NLUs)–এর তরফেই এই Provisional Answer Key প্রকাশ করা হয়েছে, যা পরীক্ষার্থীরা খুব সহজেই অনলাইনে দেখতে পারবেন। এ জন্য প্রথমে কনসোর্টিয়ামের সরকারি ওয়েবসাইটে লগইন করতে হবে। ওয়েবসাইটের ‘হোমপেজ’ থেকে সরাসরি CLAT 2026 বিভাগে গেলে সম্ভাব্য ‘আনসার কি’-র লিঙ্কটি দেখা যাবে। সেখানে গিয়ে পরীক্ষার্থীকে নিজের প্রয়োজনীয় তথ্যযেমন রেজিস্ট্রেশন নম্বর, মোবাইল নম্বর বা পাসওয়ার্ড—এন্ট্রি করতে হবে। তথ্য জমা দেওয়ার পরই পরীক্ষার্থী তাঁর প্রশ্নপত্র অনুযায়ী Answer Key দেখতে পারবেন এবং চাইলে ভবিষ্যতে ব্যবহারের জন্য সেটি ডাউনলোড করেও রাখতে পারবেন।

শুধু উত্তরপত্রই নয়, কনসোর্টিয়াম এ বছর Response Sheet–ও প্রকাশ করেছে। এই রেসপন্স শিটে পরীক্ষার্থীরা দেখতে পাবেন কোন প্রশ্নে ঠিক কী উত্তর দিয়েছেন এবং তা উত্তরসূচির সঙ্গে কতটা মিলছে। এর ফলে নিজের সম্ভাব্য স্কোর সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পাওয়া যায়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

উত্তরপত্রে যদি কোনও অসঙ্গতি, বিভ্রান্তি বা ভুল উত্তর থাকে বলে পরীক্ষার্থীর মনে হয়, তাহলে আপত্তি জানানোর একটি Objection Window খোলা হয়েছে। এই আপত্তি ১২ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত জানানো যাবে। প্রতি প্রশ্নে আপত্তি জানাতে ১,০০০ টাকা ফি দিতে হবে। তবে কোনও আপত্তি সঠিক বলে প্রমাণিত হলে এই সম্পূর্ণ টাকা পরীক্ষার্থীকে ফেরত দেওয়া হবে বলে কনসোর্টিয়াম জানিয়েছে। প্রতি বছরের মতো এ বছরও কনসোর্টিয়াম অফ ন্যাশনাল ল ইউনিভার্সিটিজ সারা দেশের কোটি শিক্ষার্থীর জন্য আইন বিভাগে ভর্তি হওয়ার এই অত্যন্ত মর্যাদাপূর্ণ পরীক্ষা আয়োজিত করেছে। চলতি বছর ৭ ডিসেম্বর CLAT 2026 অনুষ্ঠিত হয়। এ বার মোট পরীক্ষার্থী ছিলেন প্রায় ৯২,৩৪৪ জন,—যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। এর মধ্যে ৭৫ হাজারেরও বেশি পরীক্ষার্থী স্নাতক স্তরে পড়ার জন্য আবেদন করেছেন এবং ১৭ হাজারের কাছাকাছি পরীক্ষার্থী অংশ নিয়েছেন স্নাতকোত্তর স্তরে ভর্তি হওয়ার লক্ষ্যে।