Goa: পালিয়েও রেহাই নেই! অগ্নিকাণ্ডের পর দেশত্যাগী গোয়ার নাইটক্লাবের দুই মালিক অবশেষে গ্রেপ্তার

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: গোয়ার (Goa) বিখ্যাত নাইটক্লাব অগ্নিকাণ্ডের পাঁচ দিন পর অবশেষে আটক করা হয়েছে ক্লাবের দুই মালিক, গৌরব এবং সৌরভ লুথরাকে। শনিবার বাগা সুমদ্র সৈকতের কাছে অবস্থিত এই নাইটক্লাবে ভয়াবহ আগুনে ২৫ জন প্রাণ হারান। সূত্রের খবর, বৃহস্পতিবার দুই ভাইকে থাইল্যান্ড থেকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তারা থাইল্যান্ড পুলিশের হেফাজতে রয়েছেন। গোয়া (Goa) পুলিশ বিশেষ দল পাঠিয়ে খুব শীঘ্রই তাদের দেশে ফিরিয়ে আনবে।

আরও পড়ুন: PM Modi: প্রধানমন্ত্রীর দপ্তরে মোদি-শাহর সঙ্গে প্রায় দেড় ঘণ্টা আলোচনায় রাহুল গান্ধী, জল্পনা তুঙ্গে

মামলার প্রেক্ষিতে মঙ্গলবার ইন্টারপোল ব্লু কর্নার নোটিশ জারি করেছিল দুই ভাইয়ের বিরুদ্ধে। বুধবার দিল্লির রোহিণী কোর্টে তাদের আইনজীবী আগাম জামিনের আবেদন করেন, কিন্তু আদালত তা খারিজ করে। এর পরই বিদেশ মন্ত্রক লুথরাদের পাসপোর্ট বাতিল করে দেয়। তদন্তে জানা গিয়েছে, আগুন লাগার মাত্র এক ঘণ্টার মধ্যে দুই ভাই থাইল্যান্ডে (Thailand) পালিয়ে যান। যদিও আইনজীবীরা দাবি করেছেন, তাদের সফর আগে থেকেই পরিকল্পিত ছিল। তবে প্রশ্ন উঠছে, সেসময় দেশের বিমান যাত্রা যখন হাজারে হাজারে বাতিল হচ্ছিল, তখন কীভাবে তারা উড়াল নিতে পেরেছিলেন।

পাসপোর্ট বাতিলের কয়েক ঘণ্টার মধ্যেই থাইল্যান্ড পুলিশ দুই ভাইকে আটক করে। আটক অবস্থায় তাদের হাতকড়া পরা ছবি প্রকাশিত হয়েছে। গোয়া (Goa) পুলিশ থাইল্যান্ড পুলিশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং দ্রুত তাদের ভারতে ফেরানো হবে। দেশে ফেরানোর পর শুরু হবে আইনানুগ বিচার প্রক্রিয়া।

তদন্তে জানা গিয়েছে, নাইটক্লাবে আগুন লাগার পেছনে একাধিক অনিয়ম রয়েছে। বেআইনি নির্মাণ, সংকীর্ণ এবং অপর্যাপ্ত প্রবেশপথ, নিরাপত্তার অভাব সহ নানা অভিযোগ উঠে এসেছে। প্রশ্ন উঠছে, প্রশাসন এই ক্লাবের ওপর নজর রাখার দায়িত্বে থাকলেও কীভাবে এতদিন তা বন্ধ হয়নি। এ ঘটনায় গোয়ার নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি স্পষ্ট।

এই ভয়াবহ দুর্ঘটনা শুধু মানুষের জীবনহানি নয়, প্রশাসনিক ত্রুটিরও বড় প্রতিফলন। দগ্ধদের পরিবার ও আহতদের ক্ষতিপূরণের বিষয়েও নজর দিতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। গোয়া পুলিশের তৎপরতায় এই দুই মালিককে আটক করা হয়েছে, যা একদিকে প্রশাসনের দায়িত্ব পালনের দিকটিও তুলে ধরে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole