Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীমৃত্যু! নিরাপত্তাহীনতায় সরব অধ্যাপক সমাজ

শিক্ষা

নিউজ পোল ব্যুরো: আবারও মৃত্যু ঘিরে বিতর্কের কেন্দ্রে যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয় চত্বর থেকে উদ্ধার হয় ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকা মণ্ডলের (Anamika Mondal) দেহ। রাত ১০টা ২০ মিনিট নাগাদ নাট্যোৎসব ‘রুহানিয়ত’-এ যোগ দেওয়ার পরেই ঘটে এই মর্মান্তিক ঘটনা। শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয় জুড়ে ছড়ায় নীরবতা। নির্ধারিত নাট্যোৎসব বাতিল করা হয়। ইংরেজি বিভাগে ছাত্রছাত্রীদের অনুপস্থিতি চোখে পড়ে, এমনকি বিভাগীয় প্রধানের ঘরও তালাবদ্ধ ছিল।

আরও পড়ুন:Nil Bhattacharya: তিন বছরে ব্যর্থতার ছায়া, নতুন ধারাবাহিক দিয়ে ফের কামব্যাকের পথে নীল ভট্টাচার্য

ঘটনার পর ক্যাম্পাসে (Jadavpur University)
আসেন সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে গঠিত টাস্ক ফোর্স। ইংরেজি বিভাগের অধ্যাপক মনোজিৎ মণ্ডল (Monojit Mondal) বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক। পরিবারের সঙ্গে কথা বলেছি। এখন একমাত্র দাবি নিরাপত্তা জোরদার করা।” একই সুর বাংলা বিভাগের অধ্যাপক রাজেশ্বর সিংহের কণ্ঠেও। তাঁর মতে, বিশ্ববিদ্যালয়ে সুস্থ পরিবেশ ফিরিয়ে আনা জরুরি। তিনি বলেন, “মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। ছাত্র-শিক্ষকের সম্পর্ক আরও মজবুত হলেই নেশা বা অপরাধ প্রবণতা ঠেকানো সম্ভব।”

ছাত্রীমৃত্যুর পর থেকেই রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। বাম মনোভাবাপন্ন ছাত্রছাত্রীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে প্রতিপক্ষ শিবির। প্রশ্ন উঠছে, রাত ১০টার পর কেন চলছিল গানের অনুষ্ঠান। এবিভিপি এবং শাসক তৃণমূল ছাত্র সংগঠন দু’পক্ষই কর্তৃপক্ষকে sk কঠোর সমালোচনা করেছে। যাদবপুর (Jadavpur University) টিচার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায় (Partha Pratim Roy) জানান, “বার বার নিরাপত্তার প্রশ্ন তুলেছি। সিসি ক্যামেরা বসানোর প্রতিশ্রুতি দেওয়া হলেও তা কার্যকর হয়নি। ইতিমধ্যে ৬৩টি স্মারকলিপি জমা দেওয়া হয়েছে।”

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শুভজিত নস্করের (Subhajit Naskar) মতে, “এটি বিশ্ববিদ্যালয়ের সমষ্টিগত ব্যর্থতা। প্রান্তিক পরিবারের ছাত্রছাত্রীরাও প্রায়শই উন্নাসিকতার শিকার হন। অনামিকার (Anamika) ক্ষেত্রেও কী ঘটেছে, তা তদন্তে প্রকাশ পাবে।” একইভাবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক দীপঙ্কর সান্যাল বলেন, “আমরা ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় আছি। তবে যে কারণেই হোক, বিশ্ববিদ্যালয়ের দায় এড়ানো যায় না।” ২০২২ সালে দোলের সময় ইঞ্জিনিয়ারিংয়ের এক প্রাক্তন ছাত্র ও ২০২৩ সালে প্রথম বর্ষের এক ছাত্রের মৃত্যুর পর ফের ছাত্রীমৃত্যু নতুন করে প্রশ্ন তুলেছে, যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) কি আদৌ নিরাপদ?

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole