Narendra Modi: ট্রেনে চড়ে এবার মিজোরাম! উত্তর-পূর্ব ভারতে ‘রেল-ইনকলাব’, মোদীর হাত ধরে নতুন দিগন্তের সূচনা

দেশ

নিউজ পোল ব্যুরো: সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত। অবশেষে রেল মানচিত্রে জায়গা করে নিল মিজোরাম (Mizoram)। শনিবার সকালে ইতিহাস রচনার সাক্ষী থাকল উত্তর-পূর্ব ভারতের এক রাজ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) হাত ধরে উদ্বোধন হল ভৈরবী-সাইরাং রেলপথ, যা প্রথমবারের মতো মিজোরামকে সরাসরি যুক্ত করল দেশের মূল রেল নেটওয়ার্কের সঙ্গে।

আরও পড়ুন: Abhishek Banerjee: দল আগে, ব্যক্তি নয়! অভিষেকের হুঁশিয়ারি গোষ্ঠীকোন্দলকারীদের

খারাপ আবহাওয়ার কারণে আইজল বিমানবন্দর থেকে হেলিকপ্টারে অনুষ্ঠানস্থলে পৌঁছতে না পারলেও, তাতে কোনও ভাটা পড়েনি ঐতিহাসিক মুহূর্তের গরিমায়। বিমানবন্দর থেকেই ভার্চুয়ালি এই প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। একই সঙ্গে বিরোধীদের নিশানা করে মোদী (Narendra Modi) বলেন, “বহু বছর ধরে দেশের কিছু রাজনৈতিক দল কেবল ভোট যেখানে রয়েছে, সেখানে গিয়েই উন্নয়নের গল্প লিখেছে। যাদের কোনও রাজনৈতিক গুরুত্ব ছিল না, তাদের উপেক্ষাই করেছে বারবার। তার ফলেই মিজোরাম-সহ উত্তর-পূর্ব ভারতের মতো অঞ্চলগুলি যুগের পর যুগ বঞ্চিত থেকেছে।”

তিনি আরও জানান, বিজেপি (BJP) সরকার ভোট নয়, উন্নয়ন-কেই মূল লক্ষ্য করে এগোয়। “আমরা বিশ্বাস করি, যারা একসময় পিছিয়ে ছিল, তারাই এখন দেশের সামনে। যাদের মূল স্রোত থেকে দূরে সরিয়ে রাখা হয়েছিল, তারাই আজ ভারতের অগ্রগতির অন্যতম চালিকা শক্তি।” এই প্রকল্পের অংশ হিসেবে চালু হল সাইরাং-দিল্লি রাজধানী এক্সপ্রেস, যা মিজোরামের রাজধানীকে সরাসরি দেশের রাজধানীর সঙ্গে যুক্ত করল। বিশাল ব্যয়ে নির্মিত হয়েছে এই রেলপথ—প্রায় ৮,৭০৫ কোটি টাকা খরচে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

রেলপথে রয়েছে রোমাঞ্চকর অবকাঠামো—৪৫টি সুড়ঙ্গ, ১৪২টি সেতু। এর মধ্যে সাইরাং-এর কাছে নির্মিত ১৪৪ নম্বর সেতু টি ১১৪ মিটার উঁচু, যা কুতুব মিনার কেও ছাড়িয়ে গেছে উচ্চতায়।এদিকে মোদীর সফরকে কেন্দ্র করে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী কটাক্ষ করেছেন, “দু’বছর পর অবশেষে মণিপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, যা আরও আগেই করা উচিত ছিল। দুঃখজনকভাবে এতদিন তার নীরবতা শুধু সংঘর্ষই নয়, বহু প্রাণের অপচয়েরও কারণ হয়ে দাঁড়িয়েছে।”