SSC : নিজেদের দাবিতে অনড় চাকরিহারারা, নবান্নের বাইরে থেকেই বেঁধে দিলেন যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশের সময়

breakingnews কলকাতা শিক্ষা

নিউজ পোল ব্যুরো : মুখ্যমন্ত্রী নয় নবান্নে মুখ্যসচিবের সঙ্গে আজ বৈঠক হয় যোগ্য চাকরিহারাদের প্রতিনিধি দলের ২০ জন সদস্যের। ১০ মিনিটের মধ্যে ঘর থেকে বেড়িয়ে যান মুখ্যসচিব। তার পরেই নবান্ন থেকে প্রতিনিধি দলের সদস্যরা বের হয়ে সাংবাদিক সম্মেলন করেন। বৈঠক শেষে তাঁদের একটাই দাবি আজ সোমবারই প্রকাশ করতে হবে যোগ্য-অযোগ্যদের তালিকা। এমনকি আন্দোলনরত চাকরিহারারা (SSC) রাত ১২টা অবধি সময় বেঁধে দিয়েছেন। সাফ জানিয়েছেন যতক্ষণ না তালিকা প্রকাশ হয় ততক্ষণ পর্যন্ত তাঁরা রাস্তাতেই থাকবরা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ-এর দাবিতে আজ সোমবার আন্দোলনে নামেন যোগ্য চাকরিহারারা। সাত দফা দাবি জানিয়ে পথে নামেন। মেহবুব মণ্ডল, চিন্ময় মণ্ডল-সহ আন্দোলনকারী চাকরিহারারা প্রশ্ন তুলে বলেছেন, “তালিকা প্রকাশের নির্দেশ যেমন দেওয়া হয়নি। তেমনই প্রকাশে নিষেধাজ্ঞাও নেই। তাহলে কেন তালিকা তৈরি থাকা সত্ত্বেও দেওয়া হচ্ছে না?” বৈঠক শেষে এদিন যোগ্য চাকরিহারারা বলেছেন, “মুখ্যসচিব আমাদের কথা শুনেছেন। নোট করেছেন। কিন্তু আমরা তো বরাবর যোগ্য-অযোগ্যদের তালিকা চেয়েছি। শিক্ষমন্ত্রী-মুখ্যমন্ত্রী সকলেই জানিয়েছেন তালিকা তৈরি। কিন্তু সুপ্রিম নির্দেশ নেই, এই যুক্তি দেখিয়ে তালিকা প্রকাশ করা হয়নি।”

আরও পড়ুন : Governor of Haryana : এক বাঙালি হলেন হরিয়ানার রাজ্যপাল, সামলেছেন বঙ্গ বিজেপির সভাপতির পদও

সুপ্রিম কোর্টের নির্দেশে ২৬ হাজার চাকরি (SSC) বাতিল হওয়ার পর থেকেই পথে নেমেছেন চাকরিহারারা। শীর্ষ আদালত রায়ে জানিয়েছিল যোগ্য-অযোগ্য বাছাই করা সম্ভব নয় বলেই গোটা প্যানেল বাতিল করা হয়েছে। এই রায়ের পরেই আন্দোলনের ঝাঁজ বেড়েছে। যোগ্যদের দাবি অযোগ্যদের বাদ দিয়ে তাঁদের চাকরি সসম্মানে ফিরিয়ে দেওয়া হোক। এর মধ্যেই শীর্ষ আদালত নতুন করে পরীক্ষা নেওয়ার কথা জানায়। সেই মতই SSC নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে। জানানো হয় সবাই সেখানে আবেদনব করতে পারবেন। তবে তার পরেই আবার আদালত আরেক রায় ঘোষণা করে জানায় অযোগ্যরা নতুন নিয়োগ পদ্ধতিতে আবেদন করতে পারবে না। আবেদন করলেও তা বাতিল হয়ে যাবে। কিন্তু ‘যোগ্য’ চাকরিহারা নতুন করে পরীক্ষা দিতে নারাজ।

নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@thenewspole?si=rzPINrJAqVAruQzi