Narendrapur Mystery Death : নির্বাচনী আবহে চাঞ্চল্য! নবগ্রামের ফ্ল্যাটে গুলিবিদ্ধ যুবকের দেহ উদ্ধার, গ্রেফতার ২

breakingnews অপরাধ কলকাতা

নিউজ পোল ব্যুরো: নরেন্দ্রপুরে এক যুবকের রহস্যজনক মৃত্যু (Narendrapur Mystery Death)। দক্ষিণ ২৪ পরগনার রাজপুর-সোনারপুর এলাকার নরেন্দ্রপুর থানার অন্তর্গত নবগ্রামে একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে ৩৭ বছর বয়সী অরূপ মণ্ডলের গুলিবিদ্ধ দেহ। ঘটনাস্থল থেকেই মিলেছে দুটি আগ্নেয়াস্ত্র ও ছ’ রাউন্ড গুলি, যা এই মৃত্যুকে আরও রহস্যঘন করে তুলেছে (Narendrapur Mystery Death)। পুলিশ সূত্রে খবর , অরূপ ওই ফ্ল্যাটে একাই থাকতেন। সোমবার গভীর রাতে, প্রায় ১টা নাগাদ, এক পরিচিত ব্যক্তির কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মৃতের মামা শংকর নস্কর। পরিবারের অন্যান্য সদস্যরাও সেখানে পৌঁছে দেখেন, ঘরের ভেতরেই রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে অরূপের দেহ। তার পাশেই পড়ে ছিল একটি বন্দুক। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নরেন্দ্রপুর থানার পুলিশ (Narendrapur Mystery Death)। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন: Election Commission Visit : ভোটের আগে রাজ্যে কমিশনের নজরদারি, ৩ দিনের বঙ্গসফরে আসছেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী

ঘটনার পর পুলিশ অরূপের বান্ধবী প্রিয়াঙ্কা দাস এবং তার পরিচিত এক যুবক রাজুকে গ্রেফতার করেছে। মৃতের পরিবারের অভিযোগ, এটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত খুন। তাদের দাবি, এই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত ওই দুই অভিযুক্ত। অন্যদিকে, ধৃত রাজুর দাবি, ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের জেরেই অরূপ আত্মহত্যা করেছেন এবং এর জন্য দায়ী তার বান্ধবী। মৃতের মামা শংকর নস্কর জানান, ঘটনাস্থলে পৌঁছে তিনি যে দৃশ্য দেখেছেন, তাতে তার সন্দেহ আরও জোরালো হয়েছে। তার কথায়, “দেখলাম রক্তাক্ত অবস্থায় দেহ পড়ে রয়েছে, পাশে বন্দুক। পরে হাসপাতালে গিয়ে দেখি মাথার ডানদিকে গুলির চিহ্ন। কিন্তু আমার ভাগ্নে বাঁ-হাতি ছিল, সব কাজ বাঁ হাতেই করত। তাই বিষয়টি সন্দেহজনক মনে হচ্ছে।” তিনি এই বিষয়টি পুলিশকে জানিয়েছেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ। এটি খুন, আত্মহত্যা নাকি কোনও ত্রিকোণ প্রেমের জটিলতার ফল সব দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের অগ্রগতির দিকেই এখন নজর সবার (Narendrapur Mystery Death)।