নিউজ পোল ব্যুরো: আগামী ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার নির্বাচনকে সামনে রেখে তুঙ্গে ভোট প্রস্তুতি। হাতে বাকি আর মাত্র ১০ দিন। এর মধ্যেই পরিস্থিতি খতিয়ে দেখতে সক্রিয় হয়েছে নির্বাচন কমিশন (Election Commission Visit)। সূত্রের খবর, তিন দিনের বঙ্গসফরে আসছেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। তার সঙ্গে থাকবেন আরও দুই সিনিয়র কমিশনার। শুধুমাত্র দফতরে বসে নয়, সরাসরি মাঠে নেমে ভোট প্রস্তুতি খতিয়ে দেখবেন তারা (Election Commission Visit)। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে যাচাই করছেন বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল। প্রশাসনিক বৈঠকের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের আস্থা জোগানোর চেষ্টাও করছেন তিনি। এই পরিস্থিতিতে কমিশনের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদলের আগমন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে প্রশাসনিক মহল (Election Commission Visit)।
আরও পড়ুন: Weather Update : পয়লা বৈশাখে তাপের তাণ্ডব! কলকাতা-সহ জেলায় আজ কেমন থাকবে আবহাওয়া?
জানা গিয়েছে, সফরের প্রথম দিনেই অর্থাৎ সোমবার পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং কলকাতার ভোট প্রস্তুতি খতিয়ে দেখা হবে। একই দিনে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে আলিপুরদুয়ারে রওনা দেবেন কমিশনের প্রতিনিধিরা। সেখানে বিকেলে ভোটার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কী ধরনের কর্মসূচি নেওয়া যেতে পারে, তা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও সমান গুরুত্ব দিচ্ছে কমিশন। আলাদা একটি প্রতিনিধি দল ১৪ এপ্রিল আলিপুরদুয়ার থেকে কোচবিহারে গিয়ে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করবে। এরপর ১৫ এপ্রিল জলপাইগুড়ি ও কালিম্পং জেলায় কর্মসূচি রয়েছে। ১৬ এপ্রিল কালিম্পংয়ে ভোটার সচেতনতা নিয়ে আলোচনা করবেন তারা। সবশেষে ১৭ এপ্রিল দার্জিলিং থেকে দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার সম্ভাবনা রয়েছে (Election Commission Visit)।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
এদিকে ভোট ঘোষণার পর থেকেই রাজ্যে একাধিক প্রশাসনিক রদবদল করেছে নির্বাচন কমিশন, যা নিয়ে রাজনৈতিক মহলে কম বিতর্ক হয়নি। এর পাশাপাশি ‘গলার কাঁটা’ হয়ে উঠেছে এসআইআর ইস্যু। আজ এই মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতের রায় কী হয়, তার উপরই নির্ভর করছে বহু বিবেচনাধীন ভোটারের ভবিষ্যৎ। ফলে নির্বাচন পূর্ববর্তী এই পরিস্থিতি নিয়ে স্বাভাবিকভাবেই উত্তেজনা ও কৌতূহল তুঙ্গে।
