Iran US War: জলপথ আটকাচ্ছে আমেরিকা! বিশ্ববাজারে কি এবার জ্বালানি তেলের দাম আকাশছোঁয়া হবে?

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে (Iran US War) নতুন করে উত্তেজনার পারদ চড়ছে। ইরান ও আমেরিকার মধ্যে চলমান টানাপোড়েন এবার সরাসরি প্রভাব ফেলেছে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী-তে (Strait Of Hormuz)। এই প্রণালী বিশ্বের অন্যতম ব্যস্ত তেল পরিবহন রুট, যেখানে সামান্য অস্থিরতাও বৈশ্বিক অর্থনীতিতে বড় ধাক্কা দিতে পারে।

আরও পড়ুন: Prabhakar Parakala on Bengal Elections:‘যান্ত্রিক ত্রুটি নয়, এ এক পরিকল্পিত নিষ্কাশন’— ভোটার তালিকায় লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে কমিশনকে কাঠগড়ায় তুললেন নির্মলার স্বামী!

নতুন পরিস্থিতিতে, ইরান (Iran US War) হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণ আরও কড়া করতে চাইছে বলে জানা যাচ্ছে। তার পাল্টা পদক্ষেপ হিসেবে মার্কিন সেনার সেন্ট্রাল কমান্ড ঘোষণা করেছে, ১৩ এপ্রিল সকাল থেকে ইরানের বন্দর ও উপকূলবর্তী এলাকায় জাহাজের চলাচলের উপর নজরদারি ও নিয়ন্ত্রণ বাড়ানো হবে। ইরানের সঙ্গে সংশ্লিষ্ট বা ইরানি বন্দরে ঢোকা-বেরনো জাহাজগুলিকে আটকানো হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে তারা। তবে অন্য দেশ থেকে আসা এবং শুধুমাত্র হরমুজ প্রণালী পেরিয়ে যাওয়া জাহাজগুলিকে সরাসরি বাধা দেওয়া হবে না, যদিও মার্কিন নৌবাহিনীর সঙ্গে যোগাযোগ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এই সিদ্ধান্তের প্রভাব আন্তর্জাতিক বাণিজ্য, বিশেষ করে জ্বালানি খাতে পড়তে পারে। ভারতের মতো দেশ, যারা তাদের জ্বালানি চাহিদার বড় অংশ আমদানির উপর নির্ভরশীল, তারা বিশেষভাবে চাপে পড়তে পারে। মধ্যপ্রাচ্য (Iran US War) থেকে তেল সরবরাহ ব্যাহত হলে দেশে জ্বালানির দাম বাড়ার আশঙ্কা প্রবল।

এদিকে আন্তর্জাতিক লেনদেনে মার্কিন ডলারের বিকল্প হিসেবে চীনা ইউয়ানের ব্যবহার বাড়ছে, যা ‘পেট্রোডলার’ ব্যবস্থার জন্য চ্যালেঞ্জ হয়ে উঠছে। ইরান ও চীনের এই পদক্ষেপ মূলত মার্কিন নিষেধাজ্ঞা এড়ানোর কৌশল হিসেবেই দেখা হচ্ছে। পরিস্থিতি আরও জটিল করে ইরানের সংসদ স্পিকার মহম্মদ বাকের কালিবাফ হুঁশিয়ারি দিয়েছেন, মার্কিন হস্তক্ষেপ বাড়লে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা ও মূল্যবৃদ্ধি অনিবার্য।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole