নিউজ পোল ব্যুরো: শহর কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় ধীরে ধীরে বাড়ছে গরমের তীব্রতা (Weather Update)। সকাল গড়াতেই রোদের ঝাঁজ যেন আগুন ছড়াচ্ছে, আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা আরও অসহনীয় হয়ে উঠছে। আবহাওয়া দফতরের (IMD) পূর্বাভাস বলছে, এই তাপমাত্রা বৃদ্ধির ধারা আগামী কয়েকদিন বজায় থাকবে (Weather Update)। ফলে পয়লা বৈশাখ-এ ভ্যাপসা গরমে নাজেহাল হতে পারেন সাধারণ মানুষ। আজকের দিনে কলকাতার আকাশ মূলত পরিষ্কার থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর (IMD) । তবে দুপুরের পর আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। আগের দিনের তুলনায় তাপমাত্রা সামান্য ওঠানামা করলেও গরমের অনুভূতি থাকবে প্রবল। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৩৬ শতাংশ থেকে ৮৯ শতাংশের মধ্যে ঘোরাফেরা করবে। ফলে গরমের সঙ্গে যুক্ত হবে অস্বস্তিকর ভ্যাপসা আবহাওয়া। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টির কোনও সম্ভাবনা বা রেকর্ড নেই (Weather Update)।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ সারাদিন শুষ্ক আবহাওয়া বজায় থাকবে (South Bengal Weather Update)। কোনও জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেই পূর্বাভাস। যদিও এই সময়ে হঠাৎ করে কালবৈশাখী (Kalbaisakhi Storm, Thunderstorm Alert) তৈরি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, তবে তা নির্দিষ্টভাবে আগে থেকে বলা কঠিন। আবহাওয়াবিদদের মতে, পশ্চিম ও মধ্য ভারতের দিক থেকে গরম ও শুষ্ক হাওয়া ক্রমাগত পূর্ব দিকে প্রবেশ করছে। এর ফলে তাপমাত্রা আরও বাড়তে পারে। পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পূর্ব দিকে সরে যাওয়ায় বৃষ্টির সম্ভাবনাও কমে যাচ্ছে। সপ্তাহের মাঝামাঝি কোথাও কোথাও স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে (Weather Update)।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় আজ এক বা দুই জায়গায় হালকা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে আবহাওয়া প্রধানত শুষ্কই থাকবে। রাজ্যজুড়ে গরমের দাপট আরও বাড়ার ইঙ্গিতই দিচ্ছে আবহাওয়ার এই পূর্বাভাস (Weather Update)।
