Central Force Accident: কেন্দ্রীয় বাহিনীর গাড়িতে লরির সজোরে ধাক্কা! জওয়ান-সহ আহত ৪

রাজ্য

নিউজ পোল ব্যুরো: বীরভূমে যাওয়ার পথে ভোরবেলায় বড়সড় সড়ক দুর্ঘটনার কবলে পড়ল কেন্দ্রীয় বাহিনীর একটি গাড়ি !(Central Force Accident)। আইটিবিপি-র জওয়ানদের বহনকারী স্করপিও গাড়িটি একটি লরির সঙ্গে ধাক্কা খেলে তিন জওয়ান ও চালক আহত হন। সোমবার ভোরে ঘটনাটি ঘটে গুড়াপ থানার অন্তর্গত ১৯ নম্বর জাতীয় সড়কে।

আরও পড়ুন: Election Commission Visit : ভোটের আগে রাজ্যে কমিশনের নজরদারি, ৩ দিনের বঙ্গসফরে আসছেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী

পুলিশ সূত্রে জানা গেছে, আইটিবিপি-র এক মেডিক্যাল অফিসার, এক সিনিয়র কমান্ড্যান্ট এবং এক নিরাপত্তারক্ষী গুজরাট থেকে ট্রেনে এসে কাঁথি স্টেশন-এ নামেন। সেখান থেকে তারা একটি স্করপিও গাড়িতে করে বীরভূম জেলার মোড়গ্রামের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে গুড়াপ এলাকায় একটি দ্রুতগতির লরির সঙ্গে গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়।

ধাক্কা এতটাই তীব্র ছিল যে স্করপিও গাড়িটি দুমড়ে-মুচড়ে (Central Force Accident) যায়। গাড়িতে থাকা সকলেই আহত হন। খবর পেয়ে গুড়াপ থানার টহলরত পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদের দ্রুত বর্ধমান-এর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

হুগলি গ্রামীণ পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, আহতদের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল এবং তাঁদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি এই দুর্ঘটনার (Central Force Accident) কারণ খতিয়ে দেখতে তদন্তও শুরু হয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-  https://youtube.com/@thenewspole