নিউজ পোল ব্যুরো: শীঘ্রই বদল হতে চলেছে রাজ্যের আবহাওয়া (Weather Update)। আবহাওয়া দফতরের(IMD) তরফে জানানো হয়েছে যে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ তৈরি হয়েছে। যার সরাসরি প্রভাব পড়তে চলেছে উপকূলবর্তী অঞ্চলসহ পূর্ব ভারতের আবহাওয়ার উপর (Weather Update)। শীতের দোরগোড়ায় দাঁড়িয়ে ফের সক্রিয় হয়েছে নিম্নচাপ, আর তাই আবহাওয়া দফতর সতর্কতা জারি করেছে। হাওয়া অফিসের অনুমান, শ্রীলঙ্কা উপকূলের নিকটবর্তী দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট এই নিম্নচাপটি ধীরে ধীরে শক্তি বাড়াতে পারে। এর ফলে উপকূলীয় তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও পশ্চিমবঙ্গে প্রবল বৃষ্টি না হলেও, আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা যাবে আগামী কয়েকদিনের মধ্যেই (Weather Update)।
আরও পড়ুন : CV Ananda Bose : কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অস্ত্র দাবির পর খুলল রাজভবনের সিংহদ্বার, তদন্ত শুরু
সূত্রের খবর, বাংলার বিভিন্ন জেলায় ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। বিশেষত নদিয়া, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা এবং উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় দৃশ্যমানতা কমতে পারে। আগামী ২৪ ঘন্টায় রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ থেকে ৩ ডিগ্রি কম থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর (Weather Update)। ফলে সকাল ও রাতের দিকে উপভোগ্য শীতের আমেজ বজায় থাকবে। আবহাওয়াবিদদের মতে, এই মুহূর্তে উত্তরপশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়া ঢুকছে, যার জেরে সকালের ঠান্ডা টের পাওয়া যাচ্ছে। তবে নিম্নচাপের প্রভাবে বাতাসে খানিকটা আর্দ্রতা বাড়তে পারে। আগামী দু’দিনের মধ্যে তাপমাত্রা ধীরে ধীরে ১-২ ডিগ্রি বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ, এখনই জমাট শীত নয়, তবে নভেম্বরের মাঝামাঝি সময়ে আবহাওয়ার এই ওঠানামা একেবারেই স্বাভাবিক (Weather Update)।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
বুধবারের মধ্যে রাজ্যের কিছু এলাকায় হালকা কুয়াশার পাশাপাশি মেঘলা আকাশ দেখা যেতে পারে। দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া বজায় থাকলেও, দমকা হাওয়া বইতে পারে উপকূল সংলগ্ন জেলাগুলিতে (Weather Update)। সব মিলিয়ে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে ভারতবর্ষের পূর্বাঞ্চলে আবহাওয়ার অস্থিরতা তৈরি হলেও, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বড় কোনও সতর্কতা নেই। তবুও তাপমাত্রার অল্প পতন ও সকালের কুয়াশা মিলিয়ে শীতের পরিবেশ অনুভবযোগ্য হবে গোটা রাজ্যে।
