নিউজ পোল ব্যুরো: আবারও বিতর্কের কেন্দ্রবিন্দু ভারত-পাকিস্তান ম্যাচ। বড়দের মত একই কান করল ছোটোরাও। ‘রাইজিং স্টার এশিয়া কাপ’র ম্যাচে ভারত ‘এ’ দলের অধিনায়ক জিতেশ শর্মা (Jitesh Sharma) পাকিস্তান ‘এ’ দলের অধিনায়ক ইরফান খান নিয়াজির সঙ্গে হ্যান্ডশেক করেননি।
ভারত-পাক ক্রিকেট ম্যাচে হ্যান্ডশেক না করা ভারতীয় ক্রিকেটের একটি পরিচিত নীতি হয়ে দাঁড়িয়েছে। অপারেশন সিঁদুরের পর থেকে দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনার প্রভাবে ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানিদের সঙ্গে হাত মেলানোর পথ বেছে নেননি। বড়দের এশিয়া কাপ এবং মহিলা বিশ্বকাপেও একই ঘটনা ঘটেছিল।

ম্যাচের শুরুতে টস জিতে পাকিস্তান অধিনায়ক ইরফান খান নিয়াজি ভারতকে ব্যাট করতে পাঠান। টসের পর করমর্দনের প্রস্তাব থাকা সত্ত্বেও জিতেশ শর্মা পাকিস্তান অধিনায়কের সঙ্গে হাত মেলাননি। ক্রিকেট মহলে এর কারণে আবারও সমালোচনার ঝড় উঠেছে।
আরও পড়ুন: Shubhman Gill Release : হাসপাতাল থেকে ফিরলেন শুভমান গিল
ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের সময় থেকেই পাকিস্তানির সঙ্গে হ্যান্ডশেক না করার নীতি কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। এ নিয়ে সংবাদ মাধ্যম এবং সামাজিক মাধ্যমে বহু বিতর্ক হয়েছে। যুব এশিয়া কাপেও সেই একই ধারা বজায় থাকল। ম্যাচে ভারতীয় ইনিংস ১৩৬ রানে শেষ হয়। ফলে মাঠে শারীরিক করমর্দনের মতো ঐতিহ্যগত মুহূর্তের বদলে রাজনৈতিক ও কূটনৈতিক প্রেক্ষাপটই সামনে চলে এল। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করান, খেলাধুলা হলেও আন্তর্জাতিক সম্পর্কের প্রভাব মিটিয়ে ওঠা সহজ নয়। যুব ক্রিকেটের এই পর্যায়ে, ভারত-পাকিস্তান দ্বৈরথ কেবল প্রতিদ্বন্দ্বিতারই নয়, বরং সামাজিক ও রাজনৈতিক সংবেদনশীলতারও প্রতিফলন হয়ে উঠেছে।

এদিন নির্বিষ বোলিং এবং জঘন্য ফিল্ডিংয়ের খেসারত দিল টিম ইন্ডিয়া। রবিবার (১৬ নভেম্বর) কাতারের রাজধানী দোহায় পাকিস্তান শাহিনসের (IND A vs PAK A ) বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারতীয় এ দল। এই ম্যাচে জীতেশ শর্মার দল শেষপর্যন্ত ৮ উইকেটে হারে। পাকিস্তানের ওপেনার মাজ শাদাকত শেষপর্যন্ত ৭৯ রানে অপরাজিত রইলেন। এই হার ভারতীয় ক্রিকেট দলকে যে একটা বড়সড় ধাক্কা দেবে, তা নিঃসন্দেহে বলা যেতে পারে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
প্রসঙ্গত, এই ম্যাচে আশুতোষের আউট নিয়েও তৈরি হয় বিতর্ক১৪ ওভারে বল করতে এসেছিলেন সাদ মহম্মদ। ওভারের তৃতীয় বলটা গুগলি ডেলিভারি করেন তিনি। আর এই চমকটা ধরতে পারেননি আশুতোষ । বলটা তাঁর প্রায় কোমরের কাছে এসে লাগে। পাকিস্তানি ক্রিকেটাররা লেগ বিফোর উইকেটের আবেদন করেন। সেই আবেদনে সাড়াও দেন আম্পায়ার মেহমুদ খারোতি। আর তাতেই ক্ষুব্ধ ভারতীয় দল। আশুতোষের আউট নিয়ে অসন্তোষ প্রকাশ করে ভারতীয় দল।
