Shubhman Gill Release : হাসপাতাল থেকে ফিরলেন শুভমান গিল

ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: স্বস্তি! রবিবার সন্ধ্যায় হাসপাতাল থেকে ছাড়া পেলেন শুভমান গিল (Shubman Gill)। দ্বিতীয় দিনের খেলার শেষে উডল্যান্ডস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল গিলকে। ব্যাট করতে নেমে হার্মা‌রকে সুইপ করার পরই বিপত্তি বাড়ে। ব্যথা শুরু হয়। শেষ পর্যন্ত ব্যথা নিয়েই মাঠ ছাড়েন ভারত অধিনায়ক। ইডেন টেস্টে আর খেলতে পারেননি তিনি। রবিবার সন্ধ্যায় তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। আগামী দুদিন কলকাতাতেই থাকবে ভারতীয় দল।

আরও পড়ুন:Purbo Burdwan: SIR পূরণে সাধারণের পাশে তৃণমূল যুব, বাড়ি বাড়ি যাওয়ার নির্দেশ মন্ত্রীর

ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট শেষ হওয়ার পর গিলকে দেখতে গিয়েছিলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। চিকিৎসকদের সঙ্গে কথাও বলেন তিনি। জানা গিয়েছে, দু’জনের মধ্যে ১০-১৫ মিনিট কথা হয়। গিলের স্বাস্থ্য এবং ইডেন টেস্ট নিয়েও কথা হয়েছে দু’জনের।

আগামী ২২ নভেম্বর থেকে গুয়াহাটিতে চলতি সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গিল। যদিও অধিনায়ক কি করবেন সে ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেই ভারতীয় দলের পক্ষে খবর। গিলের যাবতীয় রিপোর্ট বিসিসিআইয়ের ডাক্তারদের কাছে পাঠানো হয়েছে। তারপর বাকি সিদ্ধান্ত নেওয়া হবে। সমস্যা না থাকলে তিনি খেলতে পারেন। তবে সব কিছু নির্ভর করছে কী রকম থাকছেন এবং টিম ম্যানেজমেন্ট কি সিদ্ধান্ত নিচ্ছে তার উপর। প্রসঙ্গত, শুভমান শনিবার সকালে ইডেন টেস্টের দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে কিছুক্ষণ পরই রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে বাধ্য হন। ওয়াশিংটন সুন্দর আউট হওয়ার পর ৩৫তম ওভারে নেমে আত্মবিশ্বাসের সঙ্গে ইনিংসের সূচনা করেছিলেন তিনি। শিমন হারমারের বলে দারুণ একটি বাউন্ডারি দিয়ে রানের খাতাও খুলেছিলেন, কিন্তু মাত্র ৩ বল খেলেই ঘাড়ের চোটের কারণে তাঁকে মাঠ ছাড়তে হয়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

ভারত অধিনায়ক চোট পাওয়ার পর ঝুঁকি না নিয়ে, হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। পর্যবেক্ষণের জন্য রাখতে হয় আইসিও-তে (ICU)। পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে পড়ে যে, ইডেন টেস্টে দ্বিতীয় ইনিংসে ব্যাটও করতে পারেনি শুভমান। জানা গিয়েছে, গিলের ঘাড়ের সমস‌্যার উন্নতি হয়েছে কিছুটা। কলকাতার হাসপাতালে তরফ থেকে কিছু ওষুধ এবং ব্যায়ামের পরামর্শ দেওয়া হয়েছে। সেই কারণে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তাতে কিছুটা স্বস্তিতে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।