Indian Cricket Team : প্রস্তুতি ছাড়াই ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবেন রোহিতরা

ক্রিকেট ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে (WTC Final 2025) উঠতে ব্যর্থ হয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। দুবাইয়ে সদ্য চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025) জিতলেও ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ০-৩ হোয়াইটওয়াশ আর তারপর অস্ট্রেলিয়া থেকে ১-৩ ব্যবধানে বর্ডার-গাভাস্কার ট্রফি (Border Gavaskar Trophy) হেরে ফেরার জেরে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যোগ্যতা অর্জন করতে পারেননি রোহিতরা। এদিকে আগামী টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলেও টিম ইন্ডিয়া কতটা কী করতে পারবে সেই প্রশ্ন উঠে যাচ্ছে এখনই।

আরও পড়ুনঃ Mohun Bagan: আপুইয়া-মনবীরকে ছাড়াই টাটা-অভিযানে পালতোলা নৌকা

কথায় বলে, দিনের শুরুটাই বলে দেয় যে সারাদিন কেমন যাবে। সেই অনুযায়ী আগামী টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলের শুরুতে ইংল্যান্ডের মাটিতে ৫ ম্যাচের টেস্ট সিরিজই ঠিক করে দিতে পারে টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) অভিমুখ। এদিকে সূত্রের খবর, কোনও রকম প্রস্তুতি ছাড়াই বিলেতের বুকে ইংরেজদের বিরুদ্ধে এই সিরিজ খেলতে চলেছেন রোহিত-কোহলিরা।

অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড বা যেকোনও বিদেশ সফরে টেস্ট সিরিজ খেলতে গেলে সিরিজের আগে সেই দেশের কোনও দলের বিরুদ্ধে সাধারণতঃ অন্তত একটি বা দুটি প্রস্তুতি ম্যাচ খেলে ভারতীয় দল (Indian Cricket Team)। তবে আসন্ন ইংল্যান্ড সফরে কোনও কাউন্টি দলের প্রস্তুতি ম্যাচ খেলবে না গৌতম গম্ভীরের ছেলেরা। বরং বেন স্টোকসদের বিরুদ্ধে নামার আগে ভারত খেলবে ভারত ‘এ’ দলের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ।

নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@newspolebangla?si=Ygy6shQubNhWstbr

উল্লেখ্য বিষয়, ভারত বনাম ভারত ‘এ’, এই ম্যাচটি সম্প্রচারিত হবে না। এমনকি খেলা দেখতে মাঠে যেতেও পারবেন না দর্শকরা। সম্পূর্ণ ক্লোজড ডোর হবে এই ম্যাচ। এই পরিস্থিতিতে খুব স্বাভাবিকভাবেই উঠছে প্রশ্ন। টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেল শুরু হচ্ছে যে সিরিজ দিয়ে সেটাই কোনও প্রস্তুতি ম্যাচ ছাড়া খেলতে নামছে ভারত। এটা কতটা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত সেটাই প্রশ্ন এই মুহূর্তে।