Rajarhat shoot Out: রাজারহাটে ভরদুপুরে চলেছিল গুলি, গ্রেফতার ২ ‌

breakingnews কলকাতা

নিউজ পোল ব্যুরো: রাজারহাটের (Rajarhat) নারায়নপুর (Narayanpur) গুলি কাণ্ডে (Rajarhat shoot Out) দুজনকে গ্রেফতার করলো নারায়নপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতদের কাছে থেকে একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছেন রাজারহাট নিউটাউনের প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্ত।

ধৃতদের নাম সাজিদ খান এবং তাজ ইলিয়াস জনি। তাজের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। মধ্যমগ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার দুপুরে রাজারহাটের (Rajarhat) নারায়াণপুরে তৃণমূল (TMC) কর্মীকে লক্ষ করে গুলি (Fire) চালানোর অভিযোগ উঠেছিল। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়। গুলি চলার ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে প্রাক্তন বিধায়ক বলেন, “আমি ঘটনার সময়ে উপস্থিত ছিলাম না কিন্তু গুলি চলেছে এটা বাস্তব।” এম্নি অভিযুক্ত বিধায়ক ঘনিষ্ঠ এই প্রশ্ন করা হলে সব্যসাচী দত্ত বলেন, “আমি যাকে চিনি তিনি একজন ড্রাগ প্যাডলার, সে আবার তৃণমূল কবে হল। তৃণমূলের সঙ্গে ড্রাগের কোনও সম্পর্ক নেই। ” দুজনের গ্রেফতারি প্রসঙ্গে তিনি বলেছেন, “পুলিশ পুলিশের কাজ করছে প্রশাসনের প্রতি আস্থা রয়েছে। সারা ভারতবর্ষ দেখেছেন মাননীয়া সাংসদ দিল্লি থেকে ফোন করেছিলেন। আমার মেয়র ফোন করেছিলেন। তৃণমূলের কোনও নেতা নেত্রী এই ঘটনা সমর্থন করে না।”

গুলি চলার পরেই ভিড় জমে যায় এলাকাজুড়ে। রাজারহাট দক্ষিণ নারায়ণপুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কথা সামনে আনেন স্থানীয় বাসিন্দারা। বিধায়ক তাপস চ্যাটার্জি ঘনিষ্ঠ শেখ আজাদের লোকজন হামলা করেছে বলে অভিযোগ। ঘটনার পরেই এলাকা চত্বরে ব্যপক উত্তেজনার সৃষ্টি হয়। পরপর ৪ রাউন্ড গুলি চালানোর অভিযোগ সামনে আসে। প্রকাশ্যে এইভাবে গুলি চলার পরের স্থানীয় বাসিন্দা তাঁদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন। সূত্রের খবর, সব্যসাচীর অনুগামীদের সঙ্গে তাপস চ্যাটার্জির অনুগামীদের গন্ডগোল বাধে। খবর পেয়েও ঘটনাস্থলে যায় বিধান নগর কমিশনারের বিশাল পুলিশ বাহিনী। রাজারহাট নিউটাউন এর প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্তের অনুগামীদের সঙ্গে রাজারহাট নিউটাউনের বর্তমান বিধায়ক তাপস চ্যাটার্জির অনুগামীদের গন্ডগোল হয় বলেই খবর। অভিযোগ ঈদের দিন সব্যসাচী দত্তকে নিমন্ত্রণ করেছিলেন দক্ষিণ নারায়নপুরের বাসিন্দা শেখ আজাদ বাবা। সেই কারণে স্থানীয় বিধায়ক তাপস চ্যাটার্জী তাকে কাফির বলে কটাক্ষ করে। এই ঘটনার প্রতিবাদ করলে আজ দুপুরে সদলবলে এসে তাপস চ্যাটার্জির অনুগামীরা ওই পরিবারের উপর হামলা চালায়। চলে বেশ কয়েক রাউন্ড গুলি। এমনকি ঘরের মধ্যে ঢুকেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। রাজারহাট নিউটাউনের প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্তকে ঈদের দিন বাড়িতে ডেকেছিল বলে সেই কারণেই তাপস চ্যাটার্জি এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ পরিবারের। ঘটনাস্থলে যায় নারায়নপুর থানার পুলিশ।

আরও পড়ুনঃ Rajarhat: তৃণমূল কর্মীকে লক্ষ করে গুলি চালানোর অভিযোগ

স্থানীয় এক বাসিন্দা আজাদ বাবা জানান ১০০ জন গুলি বাইক নিয়ে এসে তাঁদের চার ভাইকে বেধরক মারধোর করে। অভিযুক্তরা ঘরে ঢুকে যায় বলেও অভিযোগ। তাঁর আরও অভিযোগ বিধায়ক তাপস চ্যাট্টার্জী গুন্ডা পাঠিয়ে গুলি চালিয়েছে। আজাদের মেয়ে জানিয়েছেন তাঁরা নিরাপত্তা চান। আজাদের মেয়ের কথায় গুন্ডারা তাঁদের ঘরে প্রবেশ করে তাঁর ও তাঁর মায়ের গায়ে হাত তোলে এবং তাঁর বাবাকে তাঁর মা বাঁচাতে গেলে তাঁদের লক্ষ করে গুলি চালানো হয়। তাঁদের বাড়িতে যতজন মহিলা ছিলেন তাঁদের সকলকে ধরে ধরে মারা হয় বলেও নাবালিকা অভিযোগ করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে রাজারহাটে (Rajarhat) রণক্ষেত্রের পরিস্থিতি সৃষ্টি হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ দুই জনকে গ্রেফতার করেছে। তদন্ত চলছে বলেই জানানো হয়েছে পুলিশের তরফে।

নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@newspolebangla?si=Ygy6shQubNhWstbr