Kumartuli : বৃষ্টির মাঝে দেদার চলছে মূর্তি গড়ার কাজ, উদ্বিগ্ন পুজো উদ্যোক্তারা

কলকাতা

নিউজ পোল ব্যুরো : হাতে আর মাত্র দু’মাস। তারপরেই বাঙালির প্রাণের উৎসব দুর্গোৎসব । যার জন্যে গোটা এক বছরের অপেক্ষা। আর কলকাতার দুর্গাপুজো (Durga Puja) মানেই কুমোরটুলির (Kumartuli) কথা বলতেই হয়। লাগাতার বৃষ্টির জেরে যথেষ্ট বেগ পেতে হচ্ছে মৃৎশিল্পীদের । বহু দিন আগে থেকেই শারদোৎসবের প্রস্তুতি শুরু করে দিয়ে থাকে বহু পুজো উদ্যোক্তারা। একই ব্যস্ততা পাল পাড়া গুলোতে। বলা ভালো পুজোর ২ মাসও সময় বাকি নেই। এতো বড়ো উৎসবের আয়োজনের অংশ হিসেবে প্রতিমা গড়ার কাজ সম্পন্ন করা চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে মৃৎশিল্পীদের। সঠিক সময়ের মধ্যে মায়ের মূর্তি গড়ার কাজ সম্পন্ন করা যাবে কি আদেও এই প্রশ্নে কপালে ভাঁজ পড়ছে শিল্পীদের। তার উপর এই স্যাঁতস্যাঁতে পরিবেশের মধ্যে ব্যাপক বাধার মুখে পড়তে হচ্ছে তাদের। এখন সকল পুজো কমিটির উদ্যোক্তাদের থেকে শুরু করে মৃৎশিল্পীদের একই চিন্তা।

খাজনার থেকে বাজনা বেশি। একদিকে লাগাতার বৃষ্টি। তার উপর স্যাঁতস্যাঁতে আবহাওয়া। তাই প্রতিমার গায়ে মাটি বসাতে আর শুকাতে তাপ দিতে হচ্ছে। আর তার ফলে বেশ ব্যয় বহুল হয়ে পড়ছে মুর্তি গড়ার কাজ । খড়ের কাঠমোতে মাটির আস্তরণ পরে গড়ে উঠেছে মায়ের মূর্তি, সঙ্গে ছেলে মেয়েরা রয়েছেই। কোনো কোনো মূর্তিতে আবার মাটির উপরে পড়েছে রঙে প্রলেপ। এই মূল্যবৃদ্ধির বাজারে রাতদিন এক করে কঠোর পরিশ্রমের যথাযথ দাম পাবেন কি না মৃৎশিল্পীরা, সেটা নিয়ে ভাবছেন শিল্পীরা। লাগাতার বৃষ্টির ফলে দ্রুত মূর্তি তৈরির কাজ করতে বেশ হয়রানি হতে হচ্ছে বলে জানান মৃৎশিল্পীরা । তার ফলে প্রতিমা তৈরির ক্ষেত্রে যে পরিমান ব্যয় হচ্ছে সেই অনুযায়ী পারিশ্রমিক দিয়ে প্রতিমা নিতে অনেক উদ্যোক্তারাই পিছু হটছেন । তার জেরে বেশ চিন্তায় মৃৎশিল্পীরা। আর এই বিষয়ে মৃৎশিল্পী গোবিন্দ পাল জানান, “সেই কবে থেকে বৃষ্টি হয়েই চলছে। তার উপর অনেক পুজো প্যান্ডেল এই আগামী মাসের মধ্যে প্রতিমা নিয়ে যাবে। কি ভাবে এই সময়ের মধ্যে সবটা সম্পন্ন করবো বুঝে উঠতে পারছি না। মুর্তির গায়ে মাটি শুকোনোর ক্ষেত্রেও বেশ সময় লাগছে। অনেকক্ষণ ধরে তাপ দিতে হচ্ছে। কেরোসিন লাগছে তার জন্যে। সেই খরচ অনুযায়ী পারিশ্রমিক দিয়ে ঠাকুর নিয়ে যেতে অনেকেই আপত্তি করছে। তার উপর তাড়া দিচ্ছে প্রতিমা তৈরির ক্ষেত্রে। কি করি বুঝে উঠতে পারছি না।”

আরও পড়ুন : Durga Puja : এক লাফে অনুদান বাড়ল ২৫ হাজার, দুর্গাপুজোয় কমিটিগুলিকে বড় উপহার মমতার


চলতি বছরে বঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করার পর থেকে এখনো পর্যন্ত ৫ বছরের রেকর্ড ভেঙেছে বর্ষার বৃষ্টি। এই আবহাওয়ার মাঝেও বহাল রয়েছে মূর্তি গড়ার কাজ । সমস্ত প্রতিকূলতা কাটিয়ে কুমোরটুলিতে (Kumartuli) ভালো মন্দ মিশিয়ে আপাতত মূর্তি গড়ার কাজে মনোনিবেশ করেছেন মৃৎশিল্পীরা। মা আসছেন এই ভাবনা সঙ্গী করে ভালো থাকার রসদ খুঁজে নেন কুমোরটুলির মৃৎশিল্পীরা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole