নিউজ পোল ব্যুরো: এ যেন গাছে কাঁঠাল গোঁফে তেল। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর পাকিস্তানের মধ্যে বাণিজ্য চুক্তি (contract ) প্রসঙ্গে দু ‘পক্ষের পরস্পর স্ববিরোধী বক্তব্য যথেষ্ট ধন্দ তৈরি করেছে আন্তর্জাতিক বাণিজ্য মহলে। বুধবার সমাজমাধ্যম ট্রুথ সোশ্যাল -এ ট্রাম্প লেখেন, “আমরা এইমাত্র পাকিস্তানের সঙ্গে একটা চুক্তি করে ফেললাম। চুক্তি অনুযায়ী সে দেশের বিশালকার তৈলভান্ডারের উন্নতিতে পাকিস্তান এবং আমেরিকা যৌথ ভাবে কাজ করবে। তবে দুই দেশের যৌথ উদ্যোগে কোন তেল উৎপাদন কারী সংস্থা নেতৃত্ব দেবে তা তাঁর প্রশাসনই ঠিক করবে। লেখেন ট্রাম্প। এই প্রসঙ্গ টেনে ভারত সম্পর্কে ট্রাম্প আরও বলেন, হয়তো একদিন পাকিস্তান ভারতকেও তেল বিক্রি করবে। আরও পড়ুন…
অপর দিকে পাকিস্তানের আমেরিকা স্থিত দূতাবাস থেকে এক্স হ্যান্ডেল থেকে একটি পোস্ট করা হয়। পাকিস্তানের দাবি, পাকিস্তান এবং আমেরিকা দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি, বিনিয়োগ এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করতে সাহায্য করবে। এই চুক্তির ফলে পারস্পরিক শুল্ক (tax ) এই চুক্তির ফলে জ্বালানি, খনি এবং খনিজ, তথ্য প্রযুক্তি, ক্রিপটো কারেন্সি তথা অন্য ক্ষেত্রেও নতুন পথের সূচনা হবে বলে দাবি পাকিস্তানের। তবে ট্রাম্প তাঁর পোস্টে তৈলভান্ডার ছাড়া আর কিছুই উল্লেখ করেননি। শুল্ক (Tax deduction ) কমবে কিনা সে বিষয়েও কোনো উল্লেখ নেই ট্রাম্পের পোস্টে। একদিকে আমেরিকা অপরদিকে পাকিস্তান – দুই দেশের পরস্পর বিরোধী বক্তব্যের জেরে আন্তর্জাতিক বিদগ্ধ মহলে যথেষ্ট বিড়ম্বনার সৃষ্টি হয়েছে। স্বভাবতই পাকিস্তানের বাড়তি দাবীকে ঘিরে আন্তর্জাতিক মহলে বিরূপ প্রতিক্রিয়াও তৈরি হয়েছে।
আরও পড়ুন : Durga Puja : এক লাফে অনুদান বাড়ল ২৫ হাজার, দুর্গাপুজোয় কমিটিগুলিকে বড় উপহার মমতার
পাকিস্তান দূতাবাস থেকে এক্স হ্যান্ডেল থেকে একটি পোস্ট করা হয়। পাকিস্তানের দাবি, পাকিস্তান এবং আমেরিকা দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি, বিনিয়োগ এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করতে সাহায্য করবে। এই চুক্তির ফলে পারস্পরিক শুল্ক (tax ) এই চুক্তির ফলে জ্বালানি, খনি এবং খনিজ, তথ্য প্রযুক্তি, ক্রিপটো কারেন্সি তথা অন্য ক্ষেত্রেও নতুন পথের সূচনা হবে বলে দাবি পাকিস্তানের। তবে ট্রাম্প তাঁর পোস্টে তৈলভান্ডার ছাড়া আর কিছুই উল্লেখ করেননি। শুল্ক (Tax deduction ) কমবে কিনা সে বিষয়েও কোনো উল্লেখ নেই ট্রাম্পের পোস্টে। আপাতত পাকিস্তানের তাই গাছে কাঁঠাল গোঁফে তেল। অন্নদিকে এবারের ট্রাম্প যেন নিরন্তন হঠকারিতার অপর নাম।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
