নিউজ পোল ব্যুরো: লন্ডনের(London Incident)এক ভারতীয় রেস্তরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ড। শুক্রবার গভীর রাতে লন্ডনের ইস্ট লন্ডনের জনপ্রিয় ‘ইন্ডিয়ান অ্যারোমা’ (Indian Aroma Restaurant) রেস্তরাঁয় বিধ্বংসী আগুনে গুরুতর আহত হয়েছেন অন্তত পাঁচ জন। তাদের মধ্যে তিন জন মহিলা ও দুই জন পুরুষ। বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় পুলিশ ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করেছে।
মেট্রোপলিটন পুলিশের সূত্রে জানা গিয়েছে, গ্রেফতার হওয়া দুই জনের মধ্যে এক জনের বয়স মাত্র ১৫ বছর এবং অপর জনের বয়স ৫৪ বছর। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, পরিকল্পিতভাবেই এই অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে। পুলিশের দাবি, আরও দুই জন আহত হয়েছিলেন কিন্তু ঘটনাস্থল থেকে দ্রুত সরে যাওয়ায় তাঁদের পরিচয় এখনও জানা যায়নি। স্থানীয় সূত্রে খবর, ঘটনার আগে রেস্তরাঁর(Restaurant) আশেপাশে সন্দেহজনকভাবে কয়েকজনকে ঘোরাঘুরি করতে দেখা যায়। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, মুখ ঢাকা অবস্থায় কয়েক জন ব্যক্তি রেস্তরাঁর পাশে তরল পদার্থ ঢালছেন। তার পরই মুহূর্তের মধ্যে আগুন(Fire)ছড়িয়ে পড়ে। পুলিশের(Police) ধারণা, ওই তরল দাহ্য পদার্থই আগুন লাগানোর জন্য ব্যবহার করা হয়েছিল।
আরও পড়ুন: BJP: ঝটিকা সফরের পর ফের বাংলায় আসছেন প্রধানমন্ত্রী
লন্ডন(London )অ্যাম্বুল্যান্স সার্ভিস জানিয়েছে, খবর পেয়েই একটি চিকিৎসক দল ঘটনাস্থলে পৌঁছে যায়। সেখানেই আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এর পর দুই জনকে বিশেষ ট্রমা কেয়ার ইউনিটে এবং বাকি তিন জনকে হাসপাতালে ভর্তি করা হয়।
ঠিক কী কারণে এবং কার উদ্দেশ্যে এই হামলা, তা এখনই স্পষ্ট নয়। তবে পুলিশ ঘটনার তদন্তে নেমে একাধিক সিসিটিভি ফুটেজ(CCTV Footage) খতিয়ে দেখছে। পাশাপাশি আশেপাশের প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদও শুরু হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এটি পরিকল্পিত অপরাধমূলক কর্মকাণ্ড। এই ঘটনায় লন্ডনের(London) ভারতীয় সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয়রা দ্রুত দোষীদের শনাক্ত করে কঠোর শাস্তির দাবি তুলেছেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
