Toxic Gas: ১৫০ বছরের পুরনো কুয়ো পরিষ্কার করতে নেমে মৃত ৮

দেশ

নিউজ পোল ব্যুরো: সামনেই মেলা তাই গ্রামবাসীদের বেশ কয়েকজন নেমেছিলেন কুয়ো (well) পরিষ্কার করার জন্য। কিন্তু সাফাই অভিযানে নেমে যে মর্মান্তিক পরিণতি হবে তা কল্পনাই করতে পারেননি কেউ। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলায় প্রতিমা বিসর্জনের জন্য একটি কুয়ো পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসের (Toxic Gas) জন্য ৮ জনের মৃত্যু হয়েছে।

খান্ডোয়া পুলিশ সুপার (SP) মনোজ রাই জানিয়েছেন, পাঁচ ঘন্টা ধরে চলা উদ্ধার অভিযানে আটজনের মৃতদেহ কুয়ো থেকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে প্রায় ১৫০ বছরের পুরনো একটি কূপ পরিষ্কার করার সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। মনোজ রাই জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, বিষাক্ত গ্যাসের কারণে ৮ জনের মৃত্যু হয়েছে। কারণ মৃত ব্যক্তিরা সাঁতার জানতেন কিন্তু কুয়োয় নামার কয়েক মিনিটের মধ্যেই তাঁরা সবাই অজ্ঞান হয়ে পড়েন। পুলিশ সুপার বলেন, “গঙ্গৌর উৎসবের প্রতিমা বিসর্জনের জন্য খান্ডোয়ার কোন্ডাভাত গ্রামের কুয়ো পরিষ্কার করার জন্য ৪ জন ব্যক্তি কুয়োয় ঢুকে পড়ে। তারা কুয়োয় ডুবে যেতে শুরু করে। পরে আরও চারজন একে একে কুয়োয় নামলে তারা সকলেই ডুবে যায়।” ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ও প্রশাসনের সঙ্গে এসডিইআরএফের (SFRF) ১৫ সদস্যের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধারকারী দল দড়ি এবং জাল নিয়ে মৃতদেহগুলি উদ্ধারের জন্য কুয়োতে নামে।

আরও পড়ুনঃ PM Modi on Waqf Bill: ওয়াকফ বিল পাশ হতেই সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা প্রধানমন্ত্রী মোদীর

উৎসবের আগে এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৪টের দিকে পুলিশ এবং রাজ্য দুর্যোগ বাহিনী চার ঘন্টা ধরে উদ্ধার অভিযান চালিয়ে মৃতদেহগুলি উদ্ধার করে। অর্জুনের মৃতদেহই শেষ উদ্ধার করা হয়েছিল। স্থানীয় কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানিয়েছে, বেশ কিছুদিন ধরে কূপটি (Toxic Gas) ব্যবহার করা হচ্ছিল না। পুলিশ জানিয়েছে প্রথমে একজন নেমেছিলেন তিনি অজ্ঞান হয়ে গেলে তাকে উদ্ধারের জন্য পরিষ্কারের কাজে সহায়তা করা সাতজন ব্যক্তি তাকে উদ্ধার করার চেষ্টা করেছিলেন। কিন্তু তারাও বিষাক্ত ধোঁয়ায় মারা যান এবং ডুবে যান।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT