নিউজ পোল ব্যুরো: যেখানে-সেখানে বাংলা বললেই ‘বিদেশি’ তকমা! ওড়িশার (Odissa) ঝারসুগুড়ায় অন্তত ২০০ জন বাংলাভাষী পরিযায়ী শ্রমিককে (Bengali Migrant Workers) আটক করা হয়েছে বাংলাদেশি সন্দেহে। আর এই ঘটনার আঁচ পৌঁছেছে বাংলার রাজনীতির কেন্দ্রবিন্দুতে। বিজেপি (BJP) শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের উপর ক্রমবর্ধমান এই ধরপাকড়ের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)।
ওড়িশার প্রশাসন জানিয়েছে, আটক ৪৪৪ জন পরিযায়ী শ্রমিকের নথি যাচাই করা হচ্ছে। যদিও তৃণমূল নেতাদের দাবি, এদের সিংহভাগেরই বৈধ নথি রয়েছে—তবু শুধুমাত্র ভাষার ভিত্তিতে তাদের বাংলাদেশি (Bangladeshi) বলে অপমান করা হচ্ছে। রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম এক্স (প্রাক্তন টুইটার)-এ প্রশ্ন তুলেছেন, “বাংলা বললেই কি বাংলাদেশি হয়ে যাই?” তার অভিযোগ, “শ্রমিকদের (Bengali Migrant Workers) প্রতি এই বর্বর আচরণ বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ছায়া নীতি।”
বিষয়টি নিয়ে ইতিমধ্যেই চিঠি পাঠিয়েছেন বাংলার মুখ্যসচিব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়ে দিয়েছেন, বাংলার শ্রমিকদের প্রতি এই ধরণের আচরণ মানা হবে না। প্রয়োজনে আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তৃণমূল (TMC) নেতারা।
এদিকে নদিয়ার (Nadia) কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র (Mohua Moitra) অভিযোগ করেছেন, তার এলাকার ২৩ জন শ্রমিক বৈধ কাগজ থাকা সত্ত্বেও বেআইনিভাবে আটক রয়েছেন ঝাড়সুগুড়ায়। তাঁর বক্তব্য, “নবীন পট্টনায়েকের সময়ে কখনও এমন হয়নি। এখন প্রশাসন যেন হঠাৎ করে ভাষা দেখে গ্রেফতার করছে!”
তৃণমূলের দাবি, এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয় বরং বাংলায় ঘুরপথে এনআরসি চালুর ষড়যন্ত্রেরই অংশ। এনআরসি বিরোধী আন্দোলনের মাঝে এমন ঘটনায় আরও একবার উসকে উঠেছে ‘পরিচয়’ আর ‘ভাষা’ ঘিরে উদ্বেগ। বাংলা ভাষী পরিযায়ীরা (Bengali Migrant Workers) কি তাহলে এদেশেই ‘বহিরাগত’? প্রশ্ন তুলছে রাজ্যজুড়ে প্রতিবাদে ফুঁসতে থাকা রাজনৈতিক মহল।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
