নিউজ পোল ব্যুরো: কংগ্রেস সাংসদ শশী থারুরকে (Shashi Tharoor) নিয়ে জল্পনার যেন থামতেই চাইছে না। থারুর কি বিজেপিতে যোগ দেবেন? সাম্প্রতিক কংগ্রেসের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে এই জল্পনা চলছে রাজনৈতিক মহলজুড়ে। কিন্তু এই আবহেই যে খবর আবার সামনে আসছে তা ঝটকা দেওয়ার মত। আসন্ন কেরলে নির্বাচনে (Kerala polls) কি কংগ্রেস সাংসদ শশী থারুর ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (UDF) এর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হতে চলেছেন? শীর্ষ পদের জন্য ইউডিএফের শীর্ষস্থানীয় প্রার্থী হিসেবে এক সমীক্ষায় এই তথ্যই সামনে এসেছে।
সম্প্রতি কেরলে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হিসেবে এগিয়ে কে তা নিয়ে এক সমীক্ষা করা হয়েছিল। সেখানেই শীর্ষ স্থানে উঠে এসেছে কংরেস সাংসদ শশী থারুরের নাম। স্বাধীন সংস্থা ভোট ভাইব দ্বারা পরিচালিত এই সমীক্ষায় দেখা গিয়েছে যে কেরলে ক্ষমতাসীন বিরোধী মনোভাব তীব্র। থারুর, যার কংগ্রেস নেতৃত্বের সঙ্গে সম্পর্ক সম্প্রতি তিক্ত হয়েছে তাঁকেই ইউডিএফের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ২৮.৩% উত্তরদাতা পছন্দ করেছেন। সেই তথ্য শেয়ার করেছেন খোদ কংগ্রেস নেতা নিজেই। আগামী বছরের মে মাসে কেরলে রয়েছে বিধানসভা নির্বাচন। কংগ্রেসের নেতৃত্বাধীন ইউডিএফ পিনারাই বিজয়নের নেতৃত্বাধীন ক্ষমতাসীন এলডিএফ সরকারকে টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসা থেকে বিরত রাখার মরিয়া চেষ্টা করবে। সমীক্ষা অনুসারে, ৩০ শতাংশ পুরুষ উত্তরদাতা থারুরকে সমর্থন করেছেন, যেখানে ২৭ শতাংশ মহিলা উত্তরদাতা রয়েছেন। তিরুবনন্তপুরমের চারবারের সাংসদ বয়স্ক ভোটারদের (৫৫ বছরের বেশি বয়সী) মধ্যে ৩৪.২ শতাংশ বেশি সমর্থন পেয়েছেন।
আরও পড়ুন: একাধিক দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান নিয়ে BRICS-এ অংশগ্রহণ, ৫ দেশ সফর শেষে ভারতে ফিরলেন PM Modi
সমীক্ষা অনুসারে, ১৮-২৪ বছর বয়সীদের মধ্যে থারুরের সমর্থন ছিল ২০.৩ শতাংশ। এমনকি সমীক্ষায় এটাও ইঙ্গিত মিলেছে যে আগামী নির্বাচন বিজয়নের জন্য কঠিন হতে পারে। মাত্র ১৭.৫% উত্তরদাতা ২০২৬ সালের নির্বাচনের জন্য বিজয়নকে মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে সামনে রেখেছে। এই প্রসঙ্গে উল্লেখ্য, এই ঘটনা এমন এক সময়ে সামনে এসেছে যখন কংগ্রেস সাংসদের কেন্দ্রের নীতির প্রতি জনসমক্ষে সমর্থন করেছেন যা নিয়ে কংগ্রেসের থেকে তিব্র সমালোচনার সম্মুখীন হয়েছে। চলতি বছরের শুরুতে কেরল সরকারের নতুন শিল্প নীতির প্রশংসা করার পর কংগ্রেসের সঙ্গে থারুরের (Shashi Tharoor) তার সম্পর্কে প্রথম ভাঙন ধরে। কিন্তু থারুরের মত বর্ষীয়ান একজন কংগ্রেস নেতা দল ছাড়লে আরও চাপ বাড়তে পারে হাত শিবিরের। তাই কি দলে রাখতেই কংগ্রেস থারুরকে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী করতে পারে? এই জল্পনা উড়িয়ে দিচ্ছে না রাজনৈতিক মহল।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
