Shashi Tharoor: ৭৫-এর ভারত আজকের ভারত নয়! ইন্দিরা সরকারের জরুরি অবস্থা নিয়ে শশীর বিস্ফোরক স্বীকারোক্তি

দেশ

নিউজ পোল ব্যুরো: রাজনৈতিক মহলে ফের তরঙ্গ তুললেন শশী থারুর। কংগ্রেসের ভিতর থেকে সুর চড়ালেন ইন্দিরা গান্ধীর (Indira Gandhi) ১৯৭৫ সালের জরুরি অবস্থার বিরুদ্ধে। তবে শুধু চড়ানোই নয়, তাঁর লেখার ভঙ্গিমা ও বয়ান দেখে অনেকেই বলছেন— এ যেন সরাসরি বিজেপির ভাষ্য! আন্তর্জাতিক সংবাদমাধ্যম প্রোজেক্ট সিন্ডিকেট-এ লেখা এক প্রবন্ধে থারুর (Shashi Tharoor) লিখেছেন, ‘‘আজকের ভারত ১৯৭৫-এর মতো নয়।’’ তার এই মন্তব্যকে রাজনৈতিক বিশেষজ্ঞরা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন।

আরও পড়ুন: Amit Shah Meeting: শাহের বৈঠকে থাকবে না মমতা! গর্জে উঠতে চলেছে রাজ্য

প্রবন্ধে থারুর (Shashi Tharoor) সরাসরি উল্লেখ করেন, কীভাবে জরুরি অবস্থার সময় দেশে একপ্রকার নাগরিক অধিকার হরণ করা হয়েছিল। বিরোধী নেতাদের জেলে পাঠানো, সংবাদমাধ্যমের কণ্ঠরোধ, এবং বিচার বহির্ভূত হত্যার মতো ঘটনাকে ‘দৈনন্দিন বাস্তবতা’ বলেও বর্ণনা করেছেন তিনি। তার ভাষায়, ‘‘ইন্দিরা গান্ধীর (Indira Gandhi) স্বৈরাচারী শাসনের ছায়া দীর্ঘদিন দেশের উপর ভর করে ছিল।’’

এই বক্তব্যের সময় ও প্রেক্ষাপট নিয়েও প্রশ্ন উঠেছে। কারণ, মোদী সরকার যখন জরুরি অবস্থার বার্ষিকীতে সারা দেশে ‘সংবিধান হত্যা দিবস’ পালন করছে, ঠিক তখনই থারুরের এমন সম্পাদকীয় প্রকাশ পেয়েছে। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) নিজেও ১৯৭৫-এর ঘটনা নিয়ে কঠোর ভাষায় আক্রমণ শানিয়েছেন কংগ্রেসের (Congress) বিরুদ্ধে। সেই সুরেই যেন তাল মিলিয়ে কথা বলেছেন শশী থারুর (Shashi Tharoor) এমনটাই বলছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

এর আগে ‘অপারেশন সিঁদুর’-এর (Operation Sindoor) প্রশংসা করে দলের অন্দরেই প্রবল বিরোধিতার মুখে পড়েন তিনি। কংগ্রেসের একাধিক হেভিওয়েট নেতা পবন খেরা, জয়রাম রমেশ, উদিত রাজ প্রকাশ্যে কটাক্ষ করেছিলেন তাকে। থারুর অবশ্য তখন বলেছিলেন, ‘‘এটা আমার ব্যক্তিগত মতামত, দলের অবস্থান নয়।’’

তবে এবার পরিস্থিতি পাল্টেছে। দলের প্রকাশ্য অবস্থানের বিরুদ্ধেই লেখনী চালিয়েছেন তিনি। অনেকের অনুমান, কংগ্রেসের সঙ্গে তার রাজনৈতিক সমীকরণ ক্রমেই দুর্বল হচ্ছে। ওয়াকিবহাল মহলের দাবি, এবার হয়তো বিজেপিতে তার ‘ঘর বদলের’ দিন গণনা শুরু হয়ে গেছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT