Vegetable Price Hike : টানা ঝড় বৃষ্টিতে ঊর্ধ্বমুখী শাক-সবজির দাম, কবে কমবে দাম? বাজারে নামতে চলেছে টাস্ক ফোর্স

কলকাতা

নিউজ পোল ব্যুরো: এমনিতেই জিনিসপত্রের যেহারে দাম বৃদ্ধি পাচ্ছে তাতে সাধারণ মধ্যবিত্তের নাভিশ্বাস উঠছে। তার মধ্যে নিম্নচাপের জেরে একটানা বৃষ্টিতে ক্ষতি হয়েছে কাঁচা ফসলের। বহু সবজি মাঠের মধ্যে জলে নষ্ট হয়েছে। এতেই বাজারে ঘাটতি দেখা দিয়েছে কাঁচা ফসলের। ঘটতির কারণেই লাফিয়ে বেড়েছে জিনিসপত্রের দাম। এতেই মধ্যবিত্তের হেঁসেলে আগুন। টানা বৃষ্টির জেরে জোগান কম থাকায় সবজি থেকে মাছ, মাংস সমস্তকিছুর দামই লাফিয়ে বেড়েছে। এক নজরে দেখে নিন অগ্নিমূল্যে বাজারে কোন জিনিসের কত দাম গিয়ে পৌঁছেছে।

কাঁচা লঙ্কা : ১২০-১৪০ টাকা প্রতি কেজি থেকে বেড়ে হয়েছে ২০০ টাকা

বেগুন: ২০-৩০ টাকা প্রতি কেজি থেকে বেড়ে হয়েছে ১০০ টাকা

পটল : ২০ টাকা প্রতি কেজি থেকে বেড়ে হয়েছে ৬০ টাকা

ঝিঙে : ৮০ টাকা প্রতি কেজি

ঢ্যাঁড়শ : ৬০ টাকা প্রতি কেজি

করলা : ৮০ টাকা প্রতি কেজি

উচ্ছে : ১০০ টাকা কেজি

কুমড়ো : ৪০ টাকা কেজি

আরও পড়ুন : Dilip Ghosh : জানিয়ে দিয়েছেন ২৬-এর ভোটে পছন্দের আসন কোনটা, দিলীপের কামব্যাকে কোন বিজেপি নেতাদের কপাল পুড়তে চলেছে…

বাজারে ঘুরলে দেখা যাচ্ছে অধিকাংশ সবজির দামই কেজিপিছু ৬০ থেকে ১০০ টাকার ঘরে। শুধু আলুর দামই রয়েছে সাধ্যের মধ্যে। বেড়েছে মাছ মাংসের দামও। রুই-কাতলার দাম কেজি প্রতি ৩৫০টাকা বেশি। লাগামছাড়া এই দাম বৃদ্ধিতে ফুঁসছে আমজনতা। এই সমস্ত কিছু নজরে রাখতেই শুক্রবার থেকে শহরের বিভিন্ন বাজারে নামছে সরকারের টাস্ক ফোর্স। টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে বলেছেন, ‘বর্ষার সময় চারিদিকে জল জমে গিয়ে সবজি নষ্ট হয়েছে। এছাড়াও বাজারে বাজারে পর্যাপ্ত মাল আছে না। যারা আনেছে তারা তাই বেশি দামে বিক্রি হচ্ছে। লোকাল চাষিদের লঙ্কা শেষ হয়ে গিয়েছে। বেলডাঙার লঙ্কাও প্রায় শেষ। বাইরের রাজ্য থেকে লঙ্কা এলে দাম কমবে। মাস খানের দাম একটু বেশিই থাকতে পারে। তারপর ধীরে ধীরে কমে যাবে। আমরা বাজার ঘোরা শুরু করছি শুক্রবার থেকে। তবে, মাল যদি কম আসে তাহলে ব্যবসায়ীরা কী করবে? তবে, অতিরিক্ত মুনাফা করলে ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার কোলে মার্কেট, তারাতলা হোলসেল মার্কেট, উল্টোডাঙা মার্কেটে আমরা যাব।’ যতদিন না আবহাওয়া স্বাভাবিক হচ্ছে ততদিন সবজির সরবরাহ ও দাম স্বাভাবিক হওয়ার আশা কম বলেই জানাচ্ছেন ব্যবসায়ী ও প্রশাসন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT