নিউজ পোল ব্যুরো: রাঁচিতে (Ranchi) বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে ইস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠক, আর সেই মঞ্চে নিজের উপস্থিতি না দেখালেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বার্তা যাবে স্পষ্টভাবেই। প্রশাসনিক সূত্রে খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah Meeting) নেতৃত্বে আয়োজিত এই উচ্চপর্যায়ের বৈঠকে রাজ্যের প্রতিনিধিত্ব করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya), মুখ্যসচিব ও অর্থসচিব। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আমন্ত্রিত ছিলেন বটে, তবে পূর্বনির্ধারিত কর্মসূচির কারণে তিনি এই বৈঠকে অংশ নিচ্ছেন না। তবে বাংলার অবস্থান ও দাবিদাওয়া নিয়ে ইতিমধ্যেই রূপরেখা তৈরি হয়ে গিয়েছে।
আরও পড়ুন: Guru Purnima 2025: যিনি জ্ঞান দেন, দিশা দেন, দীক্ষা দেন—তিনিই পরম গুরু!
কোন কোন ইস্যুতে সরব হবে বাংলা?
বৈঠকে (Amit Shah Meeting) সীমান্ত এলাকার পরিকাঠামো ও নিরাপত্তা, আন্তঃরাজ্য আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং মাওবাদী কার্যকলাপ নিয়ন্ত্রণ—এই তিনটি বিষয়ে বিশেষ জোর দেবে রাজ্য। এর পাশাপাশি মানব পাচার রোধ, আন্তঃরাজ্য জলবন্টন সমস্যা ও নদী ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলিও আলোচনায় তুলে ধরা হবে বলে প্রশাসনিক মহলের ইঙ্গিত।
এই বৈঠক (Amit Shah Meeting) এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন কেন্দ্র ও রাজ্যের সম্পর্ক কার্যত উত্তপ্ত। নীতি আয়োগের সাম্প্রতিক একটি রিপোর্টে বিহারের মানচিত্রকে ‘পশ্চিমবঙ্গ’ হিসেবে দেখানোয় মুখ্যমন্ত্রী প্রকাশ্যেই তীব্র ক্ষোভ জানিয়েছেন। রাজনৈতিক ভাবে এই ভুলের প্রতিক্রিয়ায় কেন্দ্রের উদ্দেশে তার কড়া বার্তা ইতিমধ্যেই সুর চড়িয়েছে।
অর্থনৈতিক দাবিদাওয়াও থাকবে সরব
রাজ্যের বকেয়া কেন্দ্রীয় পাওনা নিয়েও এদিন প্রশ্ন তুলবে বাংলা। কেন্দ্রীয় প্রকল্পের অর্থ না ছাড়ার অভিযোগ দীর্ঘদিন ধরেই করে আসছে রাজ্য সরকার, এবং এই বৈঠক সেই ক্ষোভের কথা ফের তুলে ধরার বড় মঞ্চ হয়ে উঠতে পারে।
বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা ও ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীরাও উপস্থিত থাকবেন এই বৈঠকে। এই বৈঠক শুধু প্রশাসনিক আলোচনার নয়, বরং কেন্দ্র-রাজ্য টানাপোড়েনের আবহে এক কূটনৈতিক পরীক্ষা বলেই মনে করছে রাজনৈতিক মহল। এবং বাংলা যে এখানে নিজের অবস্থান স্পষ্ট করতে প্রস্তুত, সে বার্তা ইতিমধ্যেই স্পষ্ট।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
