Dilip Ghosh : জানিয়ে দিয়েছেন ২৬-এর ভোটে পছন্দের আসন কোনটা, দিলীপের কামব্যাকে কোন বিজেপি নেতাদের কপাল পুড়তে চলেছে…

কলকাতা রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: বঙ্গ রাজনীতিতে ফের পুরানো ফর্মে ফিরেছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। শমীক ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎ-এর পরের দিনেই দিল্লিতে কেন্দ্রীয় নেতাদের ডাক পান বিজেপির (BJP) প্রাক্তন রাজ্য সভাপতি। বুধবার দিল্লি গিয়ে শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করে বেড়িয়েই একের পর এক বোমা ফাটিয়েছেন। তাতে নিঃসন্দেহে বঙ্গ বিজেপি বহু শীর্ষ নেতার অস্বস্তি বেড়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। এতদিন ব্যাকফুটে থাকা বিজেপির ‘দাবাং নেতা’র ছক্কা হাঁকানোর ফলে কাদের চাপ বাড়তে চলছে তা নিয়েই এখন শুরু হয়েছে চর্চা।

‘মার্কেটে’ যে তাঁর দাম আছে তা সগর্বে মঙ্গলবারই জানিয়ে দিয়েছিলেন দিলীপ ঘোষ। তার পরেই দিল্লি গিয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক করে দলের নেতাদের একাংশের বিরুদ্ধে উগড়ে দিয়েছেন ক্ষোভ। এখানেই শেষ নয় দিলীপ ঘোষের মুখে শোনা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা। দিলীপ দিল্লি থেকে জেভাবে সুর চড়িয়েছেন তাতে তাঁর নিশানায় শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার রয়েছেন তা বুঝতে আর কারও বাকি নেই। দিলীপ ঘোষ সাফ জানিয়ে দিয়েছেন তিনি কোনও দলবদল করছেন না থাকছেন বিজেপির সৈনিক হিসেবেই। এমনকি ২০২৬ সালের নির্বাচনে বিধায়কের আসনে লড়তে চান বলেও জানিয়েছেন। রাখঢাক না করে বলেছেন তাঁর পছন্দের আসনের কথাও। দিলীপের এই কামব্যাকে কাদের কপাল পুড়তে চলেছে তাই নিয়ে বঙ্গ রাজনীতিতে চড়ছে পারদ।

আরও পড়ুনঃ Guru Purnima 2025: যিনি জ্ঞান দেন, দিশা দেন, দীক্ষা দেন—তিনিই পরম গুরু!

দিল্লেতে শিব প্রকাশের সঙ্গে বৈঠক হয় দিলীপের (Dilip Ghosh)। তারপরেই জল্পনা শুরু হয় এবার কি তাহলে দলে বড় কোনও পদ পাচ্ছেন তিনি। এই প্রসঙ্গে দিলীপের বক্তব্য, “দেখি পার্টি কীভাবে চায়। আমি তো বিধানসভায় আগে ক্যান্ডিডেট হয়েছি, লোকসভাতেও হয়েছি। পার্টির প্রয়োজনে যেটা দরকার সেটা করব।” মুখ্যমন্ত্রীর প্রশংসা করে বলেছেন, “আমাকে দেখেছেন কখনও কারও বিরুদ্ধে বাজে কথা বলতে? আমি প্রশংসা করবি সকলেরই। তাছাড়া আমি প্রশংসা করিনি, আমি বলেছি যাঁর বিরুদ্ধে এত কথা বলা হচ্ছে তাঁর নামে কোনও কোনও কেস নেই। যাঁর বলছেন, তাঁদের নামেই তো কত কেস রয়েছে। আর আমি কারও পাশে বসলেই চোর-ডাকাত প্রমাণিত হয়ে যাব?’ এমনকি তাঁর জায়গা বদল ও পিছনে ফেলা নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি। বলেছেন, “আগে থেকেই অনেক কিছু ঘটছে। পার্টির মিটিংয়ে আমায় চেয়ার দেওয়া হত না। আমি তো কাজ করেছি। দল ছেড়ে তো চলে যাইনি। একজন-দু’জন আমায় দলছাড়া করতে চেয়েছিল। তারা চেষ্টা করেছিল। যে পার্টি দাঁড় করিয়েছে, সে কেন দল ছাড়বে?”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT