Shashi Tharoor : রাহুলের তির, শশীর ঢাল! সংঘর্ষবিরতিতে ‘তৃতীয় পক্ষ’ বিতর্কে কংগ্রেসেই দ্বিমত

দেশ

নিউজ পোল ব্যুরো: ভারত-পাকিস্তান (India Pakistan) সংঘর্ষবিরতিতে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে দেশজুড়ে বিতর্ক তুঙ্গে। রাহুল গান্ধীর (Rahul Gandhi) অভিযোগ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) চাপেই আত্মসমর্পণ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তার ভাষায়, ট্রাম্পের ফোনেই মোদী ‘পিছু হঠেন’। তুলনায় ১৯৭১-এ ইন্দিরা গান্ধী (Indira Gandhi) কারও ফোনের অপেক্ষা না করে লড়াই চালিয়ে (Shashi Tharoor) গিয়েছিলেন।

আরও পড়ুন: COVID-19 India: ফের ছড়িয়ে পড়ছে করোনা! রাজ্যে সতর্কতা, মক ড্রিলে প্রস্তুত স্বাস্থ্যব্যবস্থা

কিন্তু, ঠিক এখানেই কংগ্রেসের (Congress) অন্দরেই তৈরি হয়েছে মতভেদ। প্রাক্তন বিদেশ প্রতিমন্ত্রী ও কংগ্রেস নেতা শশী থারুর (Shashi Tharoor) একেবারেই ভিন্ন সুরে কথা বলেছেন। তার মতে, ২০১৯ সালের ভারত-পাক সংঘর্ষবিরতিতে কোনও তৃতীয় পক্ষ, অর্থাৎ আমেরিকার হস্তক্ষেপ ছিল না। সবকিছুই হয়েছিল ভারত ও পাকিস্তানের (India Pakistan) মধ্যে সরাসরি আলোচনায়।

ওয়াশিংটনে অনুষ্ঠিত ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) সংক্রান্ত এক অনুষ্ঠানে শশী থারুর (Sashi Tharoor) বলেন, “আমাদের থামতে বলার দরকার ছিল না। কারণ আমরা আগেই পাকিস্তানকে জানিয়েছিলাম, তোমরা যদি থামো, আমরাও থামতে রাজি। তৃতীয় পক্ষ নয়, শান্তির পথ খোঁজার এই সিদ্ধান্ত হয়েছিল দুই দেশের মধ্যেই।”

শশীর কথায়, কূটনীতি আর শক্তির ভারসাম্যই ভারতের অবস্থান নির্ধারণ করে। পাকিস্তানের মতো দেশের সঙ্গে আলোচনায় “তাদের ভাষায়” জবাব দেওয়ার প্রয়োজন হলে ভারত তা দিতে প্রস্তুত। শান্তি চাইলে সন্ত্রাস (Terrorism) বন্ধ করতে হবে—এটাই ভারতের বার্তা।

শশীর এই অবস্থান রাহুলের বক্তব্যকে কার্যত নাকচ করেছে। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, কংগ্রেসের ভিতরেই কি তাহলে দুই বিপরীত মতাদর্শের দ্বন্দ্ব চলছে? রাহুল যেখানে মোদীকে ‘আত্মসমর্পণের’ অভিযোগে কাঠগড়ায় তুলেছেন, সেখানে শশী বলছেন, সিদ্ধান্ত ছিল ভারতীয়, আত্মবিশ্বাসী এবং স্বাধীন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

“রাজনৈতিক মহলে এখন প্রশ্ন মোদীর ভূমিকায় সত্যিই কি ছিল আত্মসমর্পণ, না ছিল দূরদর্শী কূটনীতি?” (Shashi Tharoor)