PM Modi on Waqf Bill: ওয়াকফ বিল পাশ হতেই সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা প্রধানমন্ত্রী মোদীর

breakingnews দেশ

নিউজ পোল ব্যুরো: লোকসভায় ও রাজ্যসভায় পাশ হয়েছে ওয়াকফ (সংশোধনী) বিল (Waqf Bill )। বুধবার রাতে লোকসভায় ও বৃহস্পতিবার রাতে রাজ্যসভায় ‘ওয়াকফ (সংশোধনী) বিল, ২০২৫’ পাশ করানোর প্রস্তাব পেশ করেন সংসদীয় বিষয়ক এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। এই নিয়ে যখন দেশজুড়ে বিজেপি বিরোধীরা আন্দোলনে সরব হয়েছেন তখন বিদেশ থেকে বিল পাশ নিয়ে কলম ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ( PM Modi)
। বর্তমানে থাইল্যান্ড সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।এক্স হ্যান্ডেলে বড় বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi)।

লোকসভায় ও রাজ্যসভায় বিল পাশ নিয়ে মোদী তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, “আর্থ-সামাজিক ন্যায়বিচার, স্বচ্ছতা এবং সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে সংসদের দুই কক্ষে ওয়াকফ বিল পাশ একটি অভূতপূর্ব মুহূর্ত। এতদিন যাঁরা প্রান্তিক ও বঞ্চিত ছিলেন, নতুন এই বিল তাঁদের সাহায্য করবে।” একটি লম্বা পোস্ট করেছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি আরও লেখেন, “সংসদে ও কমিটির আলোচনায় যে সব সাংসদ অংশ নিয়েছেন, তাঁদের সবাইকে কৃতজ্ঞতা জানাই। তাঁদের দৃষ্টিভঙ্গি এই আইনকে আরও শক্তিশালী করেছে। সংসদীয় কমিটিতে যাঁরা মূল্যবান মতামত পাঠিয়েছিলেন, সেই অগণিত সাধারণ মানুষকে বিশেষ ধন্যবাদ জানাই। বিস্তারিত বিতর্ক ও আলোচনার প্রয়োজনীয়তা আর একবার প্রমাণিত হল।” পুরানো যে ওয়াকফ ব্যবস্থা ছিল, তা নিয়ে প্রধানমন্ত্রী লেখেন, “দশকের পর দশক দায়বদ্ধতা ও স্বচ্ছতার অভাবের সমার্থক ছিল ওয়াকফ ব্যবস্থা। মুসলিম মহিলা, দরিদ্র মহিলা এবং পসমন্দা মুসলিমদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়েছে। সংসদে যে বিল পাশ হয়েছে, তা স্বচ্ছতা বাড়াবে এবং মানুষের অধিকার সুরক্ষিত করবে। ”

আরও পড়ুনঃ Rajarhat: তৃণমূল কর্মীকে লক্ষ করে গুলি চালানোর অভিযোগ

সেই সঙ্গেই সাধারণ নাগরিকদেরও ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী মোদী ( PM Modi)। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো ওয়াকফ (সংশোধনী) বিল নিয়ে গত দু’দিনে ২৫ ঘণ্টার বেশি বিতর্ক হয়েছে সংসদের দুই কক্ষে। বুধবার লোকসভায় ওয়াকফ সংশোধনী বিলের পক্ষে ২৮৮টি ও বিপক্ষে ২৩২টি ভোট পড়ে। বৃহস্পতিবার রাজ্যসভায় ওয়াকফ সংশোধনী বিলটির পক্ষে ভোট দেন ১২৮ জন সাংসদ। আর বিপক্ষে ৯৫ জন সাংসদ ভোট দেন। সেখানেও প্রায় ১৩ ঘণ্টা বিতর্ক হয়। বিল পাশ নিয়ে বিজেপি বিরোধীরা বিরোধীতা করলেও, কেন্দ্রীয় আইনমন্ত্রী বলেছেন, ‘‘কেউ কেউ বলছেন, আমরা এই বিলের মাধ্যমে সংখ্যালঘুদের ভয় দেখাচ্ছি। কিন্তু ভয় আমরা দেখাচ্ছি না। ভয় আপনারা দেখাচ্ছেন। সিএএর সময়েও অনেকে ভয় দেখিয়েছিলেন। বলেছিলেন, সিএএ পাশ হলেই অনেকের নাগরিকত্ব চলে যাবে। কিন্তু সিএএ পাশ হওয়ার পরে তেমন কিছু হয়নি। ওয়াকফ বিলের ক্ষেত্রেও আগে থেকে অনেকে ভয় দেখানোর কাজ করছেন। কিন্তু বিল পাশ হওয়ার পর দেখবেন, আগামী কাল থেকেই একে কী ভাবে স্বাগত জানানো হয়।’’

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT