Smouch Cab: হ্যাপি জ্যাম! প্রেমিক-প্রেমিকার জন্য বিশেষ স্মুচ ক্যাব

দেশ

নিউজ পোল ব্যুরো: প্রেমিক-প্রেমিকার জন্য এক নতুন অভিজ্ঞতা (Experience)! বেঙ্গালুরু (Bengaluru) শহরের রাস্তার জ্যামে (Jam) কি কখনও ভেবেছ? যদি তুমি তোমার প্রিয়জনের (Lover) সঙ্গে একান্ত সময় কাটাতে পারতে? হ্যাঁ, ঠিক তাই! এখন আর কোনো অজুহাত নয়। প্রেমিক-প্রেমিকার জন্য এসেছে এক অভিনব ক্যাব পরিষেবা — “স্মুচ ক্যাব” (Smouch Cab)। নাম শুনেই তো বুঝতেই পারছো! একটু আলাদা কিছু। আর কল্পনা করো, সারাদিনের ব্যস্ততার পর যানজটের (Traffic jam) মাঝেই তুমি এবং তোমার সঙ্গী একান্তে কিছু সময় কাটাচ্ছো, কোনো বাধা ছাড়াই!

আরও পড়ুন: Dudhwa Tiger Reserve:অবিশ্বাস্য! দুধওয়ায় দুর্লভ সবুজ সাপের হদিশ

বেঙ্গালুরুর (Bengaluru) মতো দ্রুত গতির শহরে যেখানে প্রতি সেকেন্ডই মূল্যবান সেখানে যানজট (Trafic Jam) যেন আরেকটা মহামারি। অফিস (Office) থেকে ফেরার পথে ঘণ্টার পর ঘণ্টা গাড়ির মধ্যে বন্দী থাকতে থাকতে, সম্পর্কেও (Relation) যেন একটু ক্লান্তি (Tired) চলে আসে। কিন্তু তাতেই কি প্রেমিক-প্রেমিকার সম্পর্কের উষ্ণতা কমে যাবে? একদমই নাহ! স্মুচ ক্যাবের (Smouch Cab) মাধ্যমে তোমরা এবার সেই ক্ষণিক সময়টুকু কাটাতে পারবে, যা কেবল তোমাদের দুজনের জন্য। কীভাবে? তুমি যদি বুঝতে না পারো, তাহলে স্মুচ ক্যাব (Smouch Cab) পরিষেবাটাই খুলে বলি। এই ক্যাবগুলি বিশেষভাবে কাপলদের (Couple) জন্য ডিজাইন (Design) করা হয়েছে। আর যেন তোমাদের ব্যক্তিগত মুহূর্তে (Moment) কোনো হস্তক্ষেপ না হয়, তাই গাড়ির জানালার গ্লাস রঙিন করা, এবং “বিরক্ত করবেন না” বোর্ড রাখা হয়েছে।

আর এই ক্যাব (Cab) চালকদের মধ্যে বেশিরভাগই শব্দ-বাতিলকারী হেডফোন ব্যবহার করেন। যাতে ভেতরের ‘শব্দ’ তারা উপেক্ষা করতে পারেন। বাইরের ট্র্যাফিকের আওয়াজ (Traffic Sound) কি তাদের কাছে আসে, তাও জানি না! তবে যাই হোক, শহরের ট্র্যাফিকের (Traffic) মধ্যে প্রেমও যেন একটু বেড়ে যাবে, এই আশা নিয়েই স্মুচ ক্যাবের যাত্রা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://www.youtube.com/live/2fL7QhSlfPE?si=FL1XqkJpIM_ay2vh

এই বিশেষ ক্যাবগুলি এতই জনপ্রিয় হয়েছে যে, সেগুলোকে শুধু বেঙ্গালুরুতেই (Bengaluru) নয়, দিল্লি, মুম্বইসহ অন্যান্য মেট্রো শহরগুলোতেও চালু করা হয়েছে। দম্পতিরা এখন এই ক্যাবগুলির মাধ্যমে শহরের ব্যস্ত রাস্তায় একান্তে সময় কাটাচ্ছেন। ট্রাফিক পুলিশের মন্তব্য আর প্রবীণদের রায় তো একপাশে। এই ক্যাবের উপস্থিতি যে সম্পর্ককে আরও গভীর ও রোমান্টিক করে তুলছে, সেটা বলার অপেক্ষা রাখে না।

এখন, পরবর্তী ট্রিপে যদি তোমার সঙ্গীকে নিয়ে একটু একান্তে সময় কাটানোর ইচ্ছা হয়, তাহলে স্মুচ ক্যাবই হবে তোমার সেরা সঙ্গী!