Shenzhen Airlines: বিমানে দুই মহিলার তুলকালাম, কামড়ালেন বিমানকর্মীকেও!

অফবিট আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: আকাশপথে সফর করার সময় নানা বিচিত্র ঘটনা ঘটতে পারে, কিন্তু চিনের (China) শেনঝেন এয়ারলাইন্সের (Shenzhen Airlines) এক ফ্লাইটে যা ঘটল, তা একেবারে সিনেমার চিত্রনাট্যকেও হার মানাবে! বিমানে দু’জন মহিলা যাত্রীর তুমুল ঝগড়া, এক বিমানকর্মীকে (cabin crew) কামড় এবং শেষে পুলিশের (police) হস্তক্ষেপ—এই সব মিলিয়ে গোটা ফ্লাইটটাই যেন হয়ে উঠল যেন এক নাট্যমঞ্চ! ঘটনার সূত্রপাত গত ১ এপ্রিল (২০২৫), শেনঝেন বাওয়ের আন্তর্জাতিক বিমানবন্দর (Shenzhen Bao’an International Airport) থেকে সাংহাই হংকিয়াও আন্তর্জাতিক বিমানবন্দরের (Shanghai Hongqiao International Airport) উদ্দেশ্যে রওনা হয়েছিল। উড়ানের নির্ধারিত সময় ছিল বিকেল ৫টা ৪৫ মিনিট, কিন্তু তা প্রায় ২ ঘণ্টা পিছিয়ে যায় এই অদ্ভুত কাণ্ডের জেরে।

আরও পড়ুন:- Dudhwa Tiger Reserve:অবিশ্বাস্য! দুধওয়ায় দুর্লভ সবুজ সাপের হদিশ

সমস্যার মূলে ছিল গন্ধ! শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। এক মহিলা যাত্রীর অভিযোগ, তার পাশের সিটে বসা সহযাত্রীর শরীর থেকে এমন এক বোঁটকা গন্ধ আসছিল, যা তিনি সহ্য করতে পারছিলেন না। অন্যদিকে, ওই সহযাত্রীও পাল্টা দাবি করেন, প্রতিবাদী মহিলার পারফিউমের (perfume) তীব্র গন্ধ তার নাকে বিষক্রিয়া সৃষ্টি করছে! ব্যস, আর যায় কোথায়? বিমানের ডানদিকের সারিতে পাশাপাশি বসা এই দুই মহিলা পরস্পরকে একচোট শুনিয়ে দেন। আর কি! চোখের পলকে বিষয়টি ঝগড়ায় পরিণত হয় (Shenzhen Airlines)। সহযাত্রীরা ঝগড়া থামানোর চেষ্টা করেও ব্যর্থ হন। কেবিন ক্রুদের এক তরুণী সদস্য যখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আসেন, তখনই ঘটে আসল নাটকীয় মোড়! অভিযোগ, এক মহিলা যাত্রী তাকে রীতিমতো কামড়ে দেন! শুধু তাই নয়, চুলোচুলির চোটে এক সহযাত্রীকেও আঁচড় খেতে হয়! হতভম্ব বিমানকর্মী তখন চেঁচিয়ে বলে ওঠেন, “আপনি আমাকে কামড়ালেন কেন?”। সেই মুহূর্তেই বোঝা গেল, ঘটনা এখন আর শুধু গন্ধ নিয়ে নয়, এটা পরিণত হয়েছে ‘বিমান কুস্তি’ (airborne wrestling) তে!

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় বাধ্য হয়েই ফ্লাইট (Shenzhen Airlines) কর্তৃপক্ষ পুলিশকে খবর দেন। পুলিশ এসে দুই ‘যোদ্ধা’ মহিলাকে পাকড়াও করে নিয়ে যায়। এই অদ্ভুত ঘটনার পর শেনঝেন এয়ারলাইন্স এক সরকারি বিবৃতি প্রকাশ করে জানায়, “আমাদের সংস্থার কর্মী এবং দুই যাত্রীর আইনি অধিকার (legal rights) যাতে লঙ্ঘিত না হয়, তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ প্রয়াস করছি। যাত্রীদের অনুরোধ করব, দয়া করে নিয়ম মেনে চলুন এবং সভ্যভাবে সফর করুন। (Travel civilly!)” এত কিছু ঘটার পর একটাই কথা বলা যায়—বিমান সফরের সময় শুধু লাগেজ চেক করলেই হবে না, নিজের পারফিউম বা গন্ধও (odor etiquette) চেক করে নেওয়া দরকার! নাহলে, যে কোনও সময় আপনার ফ্লাইটও বদলে যেতে পারে এক রুদ্ধশ্বাস অ্যাকশন দৃশ্যে!