GI Tag: বাংলার ঐতিহ্য কি বিশ্বকে জয় করতে চলেছে? দেখুন তালিকা

কলকাতা জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: “বাংলার কী আছে এমন যা বিশ্বজুড়ে (World) সাড়া ফেলতে পারে?” তার উত্তরটা খুব স্পষ্ট! বাংলায় আছে “বাংলার ঐতিহ্য” (Bengali heritage) – একই রকম, কিন্তু একেবারে অনন্য।বাংলার পণ্যে (Products) নতুন সুখবর। বাংলার আরও ৭টি ঐতিহ্যবাহী পণ্য পেল জনপ্রিয় জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন (GI Tag) ট্যাগ, যা তাদের স্বাতন্ত্র্য ও গুণমানকে বিশ্ব মঞ্চে পরিচিতি দেবে। এই ৭টি পণ্যের (Products) মধ্যে রয়েছে – নলেন গুড়ের সন্দেশ, কামারপুকুরের সাদা বোঁদে, মুর্শিদাবাদের ছানাবড়া, বিষ্ণুপুরের মতিচুরের লাড্ডু, রাঁধুনিপাগল চাল, বারুইপুরের পেয়ারা, এবং মালদার নিস্তারি রেশম সুতো। এর ফলে রাজ্যর (GI Tag) ট্যাগধারী পণ্যের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২টি, যা বাংলার ঐতিহ্য (Bengali heritage) ও সংস্কৃতির (Culture of Bengal) বহিঃপ্রকাশ।

আরও পড়ুন: Nadia: বাতিল চাকরি, জীবন সংকটে সোমনাথ

জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন (GI Tag) ট্যাগ একটি বিশেষত্বের চিহ্ন, যা পণ্য বা প্রাকৃতিক সম্পদের সঠিক বাণিজ্যিক ব্যবহারের জন্য কেন্দ্রীয় সরকারের শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্য উন্নয়ন বিভাগ প্রদান করে। এই ট্যাগ পণ্যটির বিশেষ গুণগত মান এবং আঞ্চলিক গুরুত্বের পরিচয় দেয়। এখনও পর্যন্ত ভারতজুড়ে ৫০৯টি পণ্য GI ট্যাগ লাভ করেছে।

বাংলার মধ্যে এমন অনেক পণ্য ইতিমধ্যেই জিআই তালিকায় জায়গা করে নিয়েছে, যেমন – দার্জিলিং চা, মালদার লক্ষ্মণভোগ আম, বর্ধমানের সীতাভোগ মিহিদানা, বাঁকুড়ার পোড়ামাটির কারুশিল্প এবং গোবিন্দভোগ চাল। বাংলার রসগোল্লা ও বালুচরি শাড়ি বিশ্ববাজারে চমক সৃষ্টি করেছে।

গত বছর কেন্দ্রীয় সরকার (Central Government) আরও পাঁচটি পণ্যকে জিআই স্বীকৃতি দিয়েছে, যার মধ্যে রয়েছে – সুন্দরবনের প্রাকৃতিক মধু, জলপাইগুড়ির কালো নুনিয়া চাল, মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমানের গোরোদ ও কোরিয়াল, এবং নদিয়ার টাঙ্গাইল শাড়ি।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

বাংলার এই ঐতিহ্যবাহী পণ্যগুলোর জনপ্রিয়তা এখন শুধু দেশে নয়, বিদেশেও ছড়িয়ে পড়ছে। বিশেষ করে কৃষি, শিল্প এবং মিষ্টান্ন প্রস্তুতকারকদের জন্য এটি একটি বড় অর্জন। নতুন জিআই ট্যাগ প্রাপ্তি নিশ্চিতভাবেই বাংলাদেশের পণ্যের বিশ্বমঞ্চে আরও সম্মানজনক স্থান দেবে।