Mamata Banerjee : করম পুজোয় শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর, আদিবাসী ঐতিহ্যের মর্যাদা ফের স্মরণে

রাজনীতি রাজ্য সংস্কৃতি

নিউজ পোল ব্যুরো: করম পুজো(Karam Puja) শুধু একদিনের উৎসব নয়, এটি বাংলার আদিবাসী সমাজের সংস্কৃতি, ঐতিহ্য ও কৃষিনির্ভর জীবনধারার প্রতীক। বুধবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee ) এক্স হ্যান্ডেলে আদিবাসী ভাই-বোনেদের শুভেচ্ছা জানিয়ে লিখলেন, “আমাদের রাজ্যে আজকের এই পবিত্র দিনে প্রথমে আমরা সেকশনাল হলিডে ঘোষণা করেছিলাম। পরে আমরা আরও এগিয়ে দিনটিকে স্টেট হলিডে ঘোষণা করেছি।”

আরও পড়ুন: Rahul Sinha: ভারতীয় সেনা নিয়ে মুখ্যমন্ত্রীর উপর খড়গহস্ত

প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও কৃষি সংস্কৃতির ঐতিহ্য ধরে রাখার জন্য করম পুজো(Karam Puja) দীর্ঘদিন ধরেই পালিত হয়ে আসছে ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিসগড়ের মতো রাজ্যগুলিতে। বাংলাতেও এই উৎসবকে ঘিরে থাকে এক বিশেষ আবেগ।

কুরমি জনজাতির পক্ষ থেকে দীর্ঘদিন ধরেই করম পুজোয় সরকারি ছুটির দাবি ওঠে। বাঘমুন্ডির বিধায়ক নেপাল মাহাতো টুইট করে মুখ্যমন্ত্রীকে(CM Mamata Banerjee ) সেই আবেদন জানান। পরে চিঠিও পাঠানো হয়।

শুরুতে অঞ্চলভিত্তিক ছুটি ঘোষণা হলেও, ধীরে ধীরে তা পূর্ণাঙ্গ সরকারি ছুটিতে পরিণত হয়।মুখ্যমন্ত্রী এদিন আরও মনে করিয়ে দেন, রাজ্য সরকার আদিবাসী সমাজের প্রতি শ্রদ্ধা রেখেই একাধিক দিনকে সরকারি ছুটি হিসেবে ঘোষণা করেছে। যেমন ১৫ নভেম্বর ভগবান বিরসা মুন্ডার(Birsa Munda)জন্মদিবস, পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মদিন এবং হুল দিবস। সবই আদিবাসী সমাজের আত্মত্যাগ, সংগ্রাম ও ঐতিহ্যের প্রতি কৃতজ্ঞতার নিদর্শন।

করম গাছের ডালকে কেন্দ্র করে প্রার্থনা, নাচ-গান, আনন্দ-উৎসব—এসবের মধ্য দিয়েই করম পুজোর আবহ তৈরি হয়। কৃষিজীবী সমাজ প্রকৃতির সঙ্গে নিবিড় সম্পর্ক অনুভব করে এই দিনটিতে। মুখ্যমন্ত্রীর বার্তা তাই শুধু শুভেচ্ছা নয়, বরং আদিবাসী সংস্কৃতিকে আরও মর্যাদা দেওয়ার প্রতিশ্রুতি। করম পুজোর শুভক্ষণে মুখ্যমন্ত্রীর (https://x.com/MamataOfficial/status/1963044018771694041?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1963044018771694041%7Ctwgr%5Ea66bad4c54785716d1ba5a20871bde5d99206992%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Fkolkata%2Fchief-minister-mamata-banerjee-extends-greetings-on-the-occasion-of-karam-puja%2F) বার্তা নিঃসন্দেহে রাজ্যের আদিবাসী সমাজকে নতুন করে সম্মান ও স্বীকৃতি এনে দিল।