নিউজ পোল ব্যুরো: ফের বাংলার আকাশ ভারী হতে চলেছে। যদিও ঝাড়খণ্ডের (Jharkhand) দিকে সরে গিয়েছে নিম্নচাপ (Low Pressure), তবু রাজ্যে এখনো সক্রিয় মৌসুমী অক্ষরেখা। এই অক্ষরেখাটি দিঘা থেকে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর জেরেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের বাড়বে (Wednesday Weather Update) বৃষ্টিপাত।
আরও পড়ুন: Rain Forecast: বাংলা সহ ১৮ রাজ্যে দুর্যোগের আশঙ্কা
বুধবার দক্ষিণবঙ্গের (North Bengal) আকাশ আংশিক মেঘলা থাকবে এবং কোথাও কোথাও হালকা বৃষ্টিও হতে পারে। তবে মূল বৃষ্টির দাপট শুরু হবে বৃহস্পতিবার থেকে। বৃহস্পতিবার বৃষ্টি নামবে পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া এবং দক্ষিণ ২৪ পরগনায়।শুক্রবার বৃষ্টির মাত্রা (Wednesday Weather Update) আরও বাড়বে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। শনিবার দক্ষিণবঙ্গের আটটি জেলায় প্রবল বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এই তালিকায় আছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা।
অন্যদিকে উত্তরবঙ্গেও (South Bengal) সক্রিয় রয়েছে বর্ষার দাপট। প্রতিটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির (Rain) সম্ভাবনা থাকছে। কোথাও কোথাও হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। বুধবার ঝাড়গ্রাম (Jhargram) ও পুরুলিয়াতে (Purulia) ভারী বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনাও (Wednesday Weather Update) থাকছে। তবে কিছুটা স্বস্তি মিলতে পারে রবিবার থেকে। দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ তখন অনেকটাই কমবে। আকাশ থাকবে আংশিক মেঘলা, কিন্তু বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী কয়েকদিন ছাতা-রেইনকোট প্রস্তুত রাখাই বুদ্ধিমানের কাজ। বিশেষ করে যারা পথচলতি, তাদের জন্য এই আবহাওয়া হতে পারে কিছুটা অসুবিধার কারণ। কৃষকদের ক্ষেতেও এই বৃষ্টির প্রভাব পড়তে পারে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
