Health Policy: সতর্কবার্তা এখন জিলিপি-শিঙাড়াতেও! স্বাস্থ্যসচেতন রাজনীতির নয়া মোড়—শুরু কেন্দ্রীয় সরকারের হাত ধরে

দেশ রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: সিগারেটের (Ciggerate) প্যাকেটের গায়ে যেমন লেখা থাকে “ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর”, এবার তেমনই সতর্কীকরণ দেখা যাবে জিলিপি, শিঙাড়া, পকোড়া, বড়া-পাও, এমনকি প্রিয় চা-বিস্কুটেও! হ্যাঁ, ঠিকই শুনেছেন! কেন্দ্রীয় সরকার (Health Policy) এবার তেল-মশলা-মিষ্টিতে ডুবসাঁতার দেওয়া খাবারগুলোর দিকেও নজর দিয়েছে। জনস্বাস্থ্যের স্বার্থে এক অভিনব পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক (Union Health Ministry)।

আরও পড়ুন: India US Trade: নিরামিষ না হলে চলবে না! ভারত-আমেরিকার বাণিজ্য চুক্তির পথে ‘দুধ’-জটে বিপত্তি

সম্প্রতি দেশের সমস্ত কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র (Health Policy) নির্দেশ দিয়েছে, খাবারের ক্যান্টিন ও ক্যাফেটেরিয়াগুলিতে এমন অস্বাস্থ্যকর খাবার সম্পর্কে সতর্কতামূলক বার্তা (Warning message) দিতে হবে। নির্দেশে বলা হয়েছে, শিঙাড়া, জিলিপি, পাকোড়া জাতীয় খাদ্যে কত ক্যালোরি, চিনি বা ট্রান্স-ফ্যাট রয়েছে, তা স্পষ্টভাবে উল্লেখ করে পোস্টার আকারে প্রদর্শন করতে হবে।

এই উদ্যোগের প্রথম বাস্তবায়ন ইতিমধ্যেই হয়ে গিয়েছে এইমস নাগপুর ক্যাম্পাসে। সেখানে ক্যাফেটেরিয়ার প্রতিটি ফুড কাউন্টারের পাশে টাঙানো হয়েছে সতর্কতামূলক পোস্টার যাতে কেউ কিছু অর্ডার দেওয়ার আগে দু’বার ভাবেন! সরকারের দাবি, এর উদ্দেশ্য কাউকে বাধ্য করা নয়, বরং সচেতন করা। যদিও সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছে, এই ধরনের খাবার বিক্রির উপর কোনও নিষেধাজ্ঞা (Health Policy) জারি করা হচ্ছে না। বরং স্বাস্থ্যবিধি সম্পর্কে জনমানসে বার্তা দেওয়াই এর মূল লক্ষ্য।

এই পদক্ষেপ নিছক স্বাস্থ্যনীতি নয় বরং রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। দেশে যেখানে স্থূলতা, ডায়াবিটিস, উচ্চ রক্তচাপ ও হৃদরোগ হু-হু করে বাড়ছে, সেখানে কেন্দ্রের এই ‘সতর্কীকরণ প্রচার’ জনস্বার্থে দায়বদ্ধতা দেখানোর এক কৌশলী পদক্ষেপ বলেই অনেকের মত। ল্যানসেট জার্নালের রিপোর্ট অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে ভারতে প্রায় ৪৪০ মিলিয়ন মানুষ স্থূলতাজনিত সমস্যায় ভুগবেন। এমন ভয়ঙ্কর পরিসংখ্যান সামনে রেখে কেন্দ্র যে সচেতনতা প্রচারের রাস্তা নিচ্ছে, তা নিঃসন্দেহে রাজনীতির মাঠে ‘স্বাস্থ্যবান চালে’ এক দুরদর্শী চাল। তাই বলা যেতেই পারে, এবার আর শুধু পাতে নয়, রাজনীতির পাতেও জায়গা করে নিল শিঙাড়া-জিলিপি!

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT