নিউজ পোল ব্যুরো: অন্য দেশ, অন্য সংস্কৃতি, তবুও একই হিংসার ছায়া! ধর্মীয় সম্প্রীতির নামে যুক্তরাষ্ট্রে (US) আবারও কালো ছায়া নেমে এল। এবার নিশানায় ইসকন (Iskcon)! রাধা-কৃষ্ণের মন্দিরে চলল গুলি, প্রাণে রক্ষা পেলেন শতাধিক ভক্ত। আতঙ্ক, ক্ষোভ ও প্রতিবাদে সরব হয়েছে ভারত (India) সহ গোটা প্রবাসী হিন্দু সমাজ।
ঘটনাটি ঘটেছে আমেরিকার (America) ইউটা প্রদেশের স্প্যানিশ ফর্ক এলাকায়। হোলি উপলক্ষে রঙের উল্লাসে মেতে উঠেছিল ইসকন (Iskcon) মন্দির। ঠিক তখনই আচমকা বন্দুকবাজের হামলা! অভিযোগ, মন্দির প্রাঙ্গনের দিকে বাইরে থেকে দুষ্কৃতীরা চালায় প্রায় ২০-৩০ রাউন্ড গুলি। তবে, এতগুলি গুলি চললেও কোনও ব্যক্তি হতাহত হননি। তবে ক্ষয়ক্ষতি হয়েছে মন্দিরের (Iskcon), যার পরিমাণ কয়েক হাজার ডলারে গিয়ে দাঁড়িয়েছে। মন্দির কর্তৃপক্ষ ও স্থানীয় ভক্তদের দাবি, হামলা পরিকল্পিত এবং উদ্দেশ্য ছিল আতঙ্ক সৃষ্টি। সেই মুহূর্তে মন্দিরে বহু নারী-পুরুষ, এমনকি শিশুরাও উপস্থিত ছিলেন। সৌভাগ্যক্রমে কেউ হতাহত না হলেও মানসিকভাবে সবাই চরমভাবে বিচলিত।
এই ঘটনার পর ভারতীয় দূতাবাস (Indian Embassy) তীব্র নিন্দা প্রকাশ করেছে। সান ফ্রান্সিস্কোতে (Sun Francisco) অবস্থিত ভারতীয় কনসুলেটের তরফে জানানো হয়েছে, “ইউটার স্প্যানিশ ফর্কে ইসকন মন্দিরে চালানো গুলি আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করেছে। আমরা স্থানীয় প্রশাসনের কাছে জোরালো পদক্ষেপ ও অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।” এখানেই শেষ নয়। মার্কিন মুলুকে বা কানাডায় হিন্দু মন্দিরে (Canada Hindu Temple) হামলার ঘটনা নতুন নয়। সম্প্রতি ক্যালিফোর্নিয়া (California), নিউইয়র্ক (New York) এবং টরোন্টোতেও একাধিক মন্দিরে ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেছে। বেশ কিছু ঘটনায় খলিস্তানি সংগঠনের নাম উঠে এসেছে।
তদন্তকারীরা খতিয়ে দেখছেন এই হামলার পেছনেও তেমন কোনও মৌলবাদী গোষ্ঠীর হাত রয়েছে কিনা। আপাতত এই হামলা আবারও প্রমাণ করল, প্রবাসেও হিন্দু ধর্মীয় কেন্দ্রগুলো সম্পূর্ণ নিরাপদ নয়, এখনই দরকার আরও কঠোর নজরদারি ও কূটনৈতিক হস্তক্ষেপ।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
