নিউজ পোল ব্যুরো: সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে ২৬ হাজার জনের চাকরি বাতিল (SSC Recruitment Scam) নিয়ে রাজ্যজুড়ে ঝড় উঠেছে। এই ঘটনার জন্য বিরোধীরা সম্পূর্ণরূপে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তাঁর তৃণমূল সরকারকে (TMC Government) দায়ী করেছেন। শুক্রবার বিধানসভার বাইরে থেকে তোপ দাগার পরেই নিউটউনে এক বিজেপি নেতার বাড়িতে পৌঁছান শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেখানে গিয়েই বোমা ফাটালেন বিরোধী দলনেতা। ভোটের আগে সামনে মমতা-শুভেন্দুর (Suvendu on Mamata) দ্বৈরথ।
নিউটাউন থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শিক্ষামন্ত্রী সকলকেই তুলোধোনা করলেন। শিক্ষামন্ত্রীকে ভৃত্য বসু বললেন। সেই সঙ্গেই মুখ্যমন্ত্রীকে দিলেন মুখ সেলাই করার পরামর্শ। এখনেও যথারীতি টেনে এনেছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। শিক্ষামন্ত্রীকে নিশানা করে শুভেন্দুকে বলতে শোনা গেল, “ব্রাত্য বসুর নাম এখন ভৃত্য বসু হয়ে গিয়েছে। যদি নৈতিকতা থাকত তাহলে তিনি পদত্যাগ করতেন।” এর পরেই মুখ্যমন্ত্রীকে নিশানা করে বলেন, ” শুধুমাত্র ভাইপোকে বাঁচানোর জন্য ১৮ হাজার যোগ্য প্রার্থীকে তিনি বলি দিলেন। শুধুমাত্র ভাইপোকে সেফ করার জন্য যেটা সুজয়কৃষ্ণ ভদ্র বলে গিয়েছেন ৭৩ মিনিটে ৭৩ বার অভিষেক বন্দ্যোপাধ্যায়।” এর পরেই তিনি বলেন “যা কিছু হচ্ছে তার দায়িত্ব এসএসসি-এর (SSC)। এসএসসি কথা বলুক মুখ্যমন্ত্রী মুখটা সেলাই করে রাখুক।” এর পরেই পার্থ চট্টোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুর প্রশ্ন, “৫টি জোনের এসএসসি অফিস তুলে দিয়েছিলেন কেন পার্থ চট্টোপাধ্যায়। সোজা বিকাশভবন থেকে নিয়োগ হত কেন? ” এসএসসি-কে ধ্বংস করে এসএসসি-এর ঘাড়ে দোষ চাপানো হচ্ছে বলেও এদিন অভিযোগ করেন শুভেন্দু। সবকিছু কালীঘাট থেকে হয় বলে বোমা ফাটিয়েছেন শুভেন্দু।
আরও পড়ুনঃ SSC Recruitment Scam : সুপ্রিম কোর্টের রায় বুঝতেই পারছে না কমিশন
অন্যদিকে আজ বিধানসভা থেকে শুভেন্দু একযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যের একাধিক মন্ত্রীকে তোপ দেগেছেন। এসএসসি-এর দুর্নীতি নিয়ে শুভেন্দু বলেছেন, “SSC-এর স্বতন্ত্রতা শেষ করেছেন পার্থ চট্টোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর মদতে দুর্নীতি করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী।” শুভেন্দুর এই মন্তব্যের পর থেকেই নতুন করে রাজনৈতিক মহলে বাড়তে শুরু করেছে উত্তাপ। নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। অভিষেকের নাম না করে বলেছেন, “ভাইপো মাল তুলেছেন কালঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্র ও তৃণমূলের যুব নেতা কুন্তলদের মাধ্যমে।” বলার অপেক্ষা রাখে না যে, সুপ্রিম ধাক্কায় যখন বেসামাল রাজ্য সরকার তখন স্ট্রেইট ব্যাটে রাজ্য সরকারের বিরুদ্ধে T 20 ধাঁচে ওভার বাউন্ডারি মারছেন শুভেন্দু অধিকারী। এখন শুভেন্দুর ওভার বাউন্ডারির জবাবে শাসক তৃণমূল স্লগ ওভারে ইয়র্কার বল করে কিনা সেটাই এখন দেখার। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা ও শুভেন্দুর (Suvendu on Mamata) এই আক্রমণের পর্বের ঝাঁজ কতটা বৃদ্ধি পায় সেই দিকেও নজর রয়েছে রাজনৈতিক মহলের।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
