West Bengal Election 2026 : ভবানীপুরে বুথে মুখোমুখি মমতা-শুভেন্দু, ভোটের দিনেই চরম উত্তেজনা

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: দ্বিতীয় দফার ভোটে এক বিরল রাজনৈতিক পরিস্থিতির সাক্ষী থাকল কলকাতা (West Bengal Election 2026)। বুধবার সকাল থেকেই ভোটের আবহে উত্তেজনা ছড়ায় ভবানীপুরের চক্রবেড়িয়া এলাকায়, যেখানে মুখোমুখি অবস্থান নেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাধারণত ভোটের দিন সকালে নিজের বাড়িতে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিকেলের দিকে ভোট দেন (West Bengal Election 2026)। কিন্তু এদিন সেই রীতি ভেঙে সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়েন তিনি। একের পর এক বুথ পরিদর্শন করেন এবং ভোটের পরিস্থিতি খতিয়ে দেখেন। চক্রবেড়িয়ার একটি বুথে গিয়ে দীর্ঘক্ষণ অবস্থানও করেন তিনি। তার অভিযোগ, ভোটের আগের রাতে কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন এলাকায় তাণ্ডব চালিয়েছে। তিনি জানান, রাতভর তিনি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিস্থিতির উপর নজর রেখেছিলেন।

আরও পড়ুন: Weather Update : দ্বিতীয় দফার ভোটে স্বস্তি! দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা, উত্তরে ঝড়-বৃষ্টির দাপট বাড়ছে

এর আগে চেতলায় গিয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম-এর সঙ্গে দেখা করেন মমতা। ফিরহাদের অভিযোগ ছিল, ভোটের আগে রাতে তার বাড়িতে গিয়ে কেন্দ্রীয় বাহিনী হুমকি দিয়েছে। সেই বিষয়ে বিস্তারিত জানতে চান তৃণমূল সুপ্রিমো। এদিকে, সকাল প্রায় পৌনে দশটা নাগাদ আচমকাই একই বুথে পৌঁছে যান শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতির মাঝেই তার আগমন ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। দু’জনের মধ্যে দূরত্ব ছিল মাত্র ৫০ মিটার, যা রাজনৈতিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তোলে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু জানান, তিনি ইতিমধ্যেই একাধিক বুথ পরিদর্শন করেছেন এবং ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করেছেন। তার দাবি, নির্বাচন কমিশনের উদ্যোগে ভোটের পরিবেশ অনেকটাই বদলেছে। তিনি বলেন, ‘আমাদের ২৬৭টি বুথে এজেন্ট রয়েছে এবং নিয়ম মেনে ৯৭টি ক্যাম্প অফিস তৈরি করা হয়েছে।’ মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ প্রসঙ্গে শুভেন্দু বলেন, ‘এটা সম্পূর্ণ হতাশার বহিঃপ্রকাশ। ভোট ভালো হচ্ছে বলেই এই ধরনের অভিযোগ তোলা হচ্ছে।’