নিউজ পোল ব্যুরো: গ্রহগত অবস্থান, নক্ষত্রের গতি এবং চন্দ্রের পর্যায় এ তিনের মিলিত প্রভাবে আজকের দিন (Monday Rashifal) বিভিন্ন রাশির জাতকদের জন্য ভিন্ন ভিন্ন ফল বয়ে আনবে। কোনো রাশিতে সৌভাগ্যের দ্বার খুলে যাবে, আবার কারও জন্য সতর্কতার সংকেত নিয়ে আসতে পারে দিনটি। তাই মেষ থেকে বৃশ্চিক কার কেমন কাটবে ১৭ নভেম্বর ২০২৫, দেখে নিন আপনার নিজস্ব রাশির জ্যোতিষীয় (Monday Rashifal) ইঙ্গিত।
মেষ (Aries): কর্মক্ষেত্রে (Workplace) আপনার দৃঢ় মনোভাব (Monday Rashifal) আজ বিশেষভাবে লক্ষ্যণীয় হবে। মঙ্গল আপনাকে সিদ্ধান্ত গ্রহণে শক্তি দেবে, তবে অর্থ সংক্রান্ত বিষয়ে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া শ্রেয়। ইতিবাচক ভাবনাই আজ ভাগ্যোন্নতির পথ খুলে দেবে।
বৃষ (Taurus): শুক্রের শুভ প্রভাবে ক্যারিয়ার ও ব্যক্তিগত উন্নতির নতুন দরজা খুলে যেতে পারে। পরিবর্তনের বাতাস আপনাকে সামনে এগিয়ে দেবে। নিজের অন্তর্দৃষ্টিকে বিশ্বাস করুন আজকের প্রতিটি পদক্ষেপই আপনাকে উন্নতির পথে নিয়ে যেতে সক্ষম।
মিথুন (Gemini): বুধের প্রভাবে আপনার মানসিক স্বচ্ছতা বাড়বে। নতুন সূচনা ও নতুন পরিকল্পনা করার জন্য দিনটি অত্যন্ত উপযোগী। জীবনে পরিবর্তন ধীরে ধীরে ইতিবাচক রূপে আসবে। বাধাকে ভয় না পেয়ে এগিয়ে যান এতে লাভই হবে।
কর্কট (Cancer): কর্মজীবনে কিছু ওঠানামা দেখা দিতে পারে। ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে সময় নিন। আর্থিক ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি কাউকে অযথা ভরসা করা ঠিক হবে না। চন্দ্রের অবস্থান ইঙ্গিত দিচ্ছে, আজ স্বাস্থ্যের দিকে একটু বেশি নজর দিতে হবে।
সিংহ (Leo): সূর্যের শক্তিধর অবস্থান আপনাকে পেশাগত সফলতার দিকে ঠেলে দেবে। শৃঙ্খলা বজায় রাখলে সাফল্যের হার বাড়বে। তবে শরীরের প্রতি অবহেলা করলে সমস্যা দেখা দিতে পারে। স্বাস্থ্য সচেতন থাকা আজ আবশ্যক।
কন্যা (Virgo): কাজের জায়গায় সামান্য বিরূপ পরিবেশ তৈরি হলেও আপনাকে শান্ত ও হাসিমুখে সামাল দিতে হবে। অফিস পলিটিক্স থেকে দূরে থাকুন। দিনটি কিছুটা ঝুঁকির ইঙ্গিত দিচ্ছে তাই কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে নিন।
তুলা (Libra): শুক্রের শুভ প্রভাবে কোনো সমস্যা আজ আপনার সামনে বড় হয়ে দাঁড়াতে পারবে না। সমৃদ্ধি ও সুস্বাস্থ্য আপনার সঙ্গী হবে। প্রেমজীবনে ইতিবাচক মুহূর্ত কাটানোর সম্ভাবনা প্রবল। তবে দিনের শেষে সামান্য ওঠানামা অনুভূত হতে পারে।
বৃশ্চিক (Scorpio): অর্থব্যবস্থায় সতর্ক থাকা প্রয়োজন অপ্রয়োজনীয় খরচ না করাই ভাল। ছোটখাটো স্বাস্থ্য সমস্যা মাথা তুলতে পারে। প্রেমজীবনে রোম্যান্সের সম্ভাবনা থাকলেও আবেগ নিয়ন্ত্রণে রাখুন। দিনটি মোটের ওপর মিশ্র ফল দেবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
